সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

যে কারণে চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া যাবে না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আপনি কি বিস্কুটের সঙ্গে এক কাপ গরম চা দিয়ে আপনার দিন শুরু করেন? এই অভ্যাস বন্ধ করার সময় এসেছে। বিস্কুট-চা অনেকের জন্য সকাল বা সন্ধ্যার একটি সাধারণ ট্রিট তবে এটি আপনার ধারণার চেয়ে বেশি ক্ষতিকারক হতে পারে। হয়তো ভাবছেন, সাধারণ একটি খাবার কেনো এতো ক্ষতিকর হবে? আসলে আমাদের পরিচিত অনেক খাবারই গোপনে ক্ষতিকর হয়ে উঠতে পারে যে সম্পর্কে আমাদের ধারণা নেই।

ডায়েটিশিয়ানদের মতে, বিস্কুট এবং চায়ের সংমিশ্রণ আপনার হরমোনগুলোকে ব্যাহত করতে পারে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার দিকে নিয়ে যেতে পারে। চায়ের সঙ্গে নিয়মিত বিস্কুট খেলে কী কী অপকার হতে পারে, চলুন জেনে নেওয়া যাক-

চিনি

বিশেষ করে প্যাকেটকরা বিস্কুটগুলো বেশিরভাগ সময়েই পরিশোধিত চিনি দিয়ে ভরা থাকে। অত্যধিক চিনি খাওয়ার ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি, প্রদাহ এবং হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। এটি ওজন বৃদ্ধি, ইনসুলিন প্রতিরোধ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে তুলতে পারে। তাই চায়ের সঙ্গে চিনিযুক্ত বিস্কুট খাওয়ার অভ্যাস ছাড়তে হবে। এতে সুস্থ থাকা সহজ হবে।

আরো পড়ুন : কোন নিয়মে ছোলা খেলে দ্রুত ওজন কমবে

ময়দা খাওয়ার প্রভাব

অনেক বিস্কুটে ব্যবহৃত মিহি ময়দাও ক্ষতিকর । এটি আপনার অন্ত্রের মাইক্রোবায়োমকে ব্যাহত করতে পারে, যার ফলে প্রদাহ এবং হরমোন সংকেত সমস্যা দেখা দেয়। অতিরিক্ত পরিমাণে ময়দা খাওয়া ওজন বৃদ্ধি এবং হজমের সমস্যা বাড়িয়ে তুলতে পারে। তাই এই অভ্যাস বাদ দিতে হবে। কেবল বিস্কুটই নয়, ময়দাযুক্ত অন্যান্য খাবারও কমিয়ে আনতে হবে খাবারের তালিকা থেকে।

অতিরিক্ত পাম অয়েল

পাম অয়েল বিস্কুট সহ অনেক প্রক্রিয়াজাত খাবারের একটি সাধারণ উপাদান। এটি বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এটি লিপিড প্রোফাইল ভারসাম্যহীনতা, প্রদাহ এবং ইনসুলিন প্রতিরোধে কাজ করতে পারে। তাই বিস্কুট এড়িয়ে চলা জরুরি। চায়ের সঙ্গে খাওয়া তো বন্ধ করবেনই, অন্যান্য সময়েও এড়িয়ে চলার চেষ্টা করুন।

এস/কেবি


বিস্কুট চায়ের প্রভাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250