বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

লাউ দিয়ে মুরগির মাংসের মজাদার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২রা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই গরমে খাবার খেতে হয় একটু বুঝে-শুনে। কেবল মুখের স্বাদের কথা ভাবলেই হয় না। এমন খাবার খেতে হয় যেন পেটও ঠান্ডা থাকে। তেলে-ঝোলের মুরগির মাংস তো অনেক খেয়েছেন। এই গরমে রেঁধে ফেলুন লাউ দিয়ে মুরগির ঝোল। শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও এই খাবারের স্বাদ মুখে লেগে থাকবে বহুদিন। কীভাবে রাঁধবেন, জানুন রেসিপি-

উপকরণ 

লাউ- বড় বড় করে কাটা 

হাড়সহ মুরগির মাংস

তেল

পেঁয়াজ কুচি

লবণ

আদা বাটা

রসুন বাটা

হলুদ গুঁড়ো

মরিচ গুঁড়ো

ধনে গুঁড়ো

ভাজা জিরের গুঁড়ো

আরো পড়ুন : হোটেলের মতো মজাদার কবুতরের মাংস রান্নার রেসিপি

তেজপাতা

গরম মশলা

কাঁচা মরিচ

ধনেপাতা

প্রণালি

প্রথমেই লাউ বড় কিউব করে কেটে নিন। চাইলে খোসা রাখতে পারেন। ফেলেও দিতে পারেন। ধুয়ে এক সাইডে রাখুন। 

কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিন। দুটো তেজপাতাও দিয়ে দেবেন। এবার একে একে আদা বাটা, রসুন বাটা, গরম মসলা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ দিয়ে কষাতে থাকুন। টেস্ট ব্যালান্স করতে খুবই সামান্য চিনি দিতে পারেন।

কষা মশলা থেকে তেল বেরিয়ে আসলে আগে থেকে ধুয়ে রাখা মাংস দিয়ে দিন। একটু একটু করে ঢাকনা দিয়ে কষাতে থাকুন। প্রয়োজনে একটু পানিও দিতে পারেন। ঝোল কমতে শুরু করলে লাউয়ের টুকরোগুলো আর কাঁচা মরিচ দিয়ে দিন। আরও ১০-১৫ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। এতে লাউ সিদ্ধ হবে আবার জলও ছাড়বে। 

তরকারি ভালো মতো সেদ্ধ হলে পরিমাণমতো পানি দিয়ে দিন। ১৫ মিনিটের মতো ফোটান। নামানোর ঠিক আগে বা আঁচ বন্ধ করে ফুটন্ত তরকারির ওপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/

রেসিপি মুরগির মাংস লাউ রেসিপি রান্না রেসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250