সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ

মাছের ডিমের মজাদার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি সবাই মাছের ডিমের বড়া বা বড়ার ঝোলের তরকারি আমরা খেয়েছি। কিন্তু মাছের ডিম দিয়ে অন্য রান্নাও করা যেতে পারে। তাই আপনাদের জন্য রইল মাছের ডিমের মজাদার এক রেসিপি। 

উপকরণ: মাছের ডিম, পিয়াজ কুঁচি ১/২ কাপ, লবণ, হলুদ, মরিচের গুড়ো (পরিমাণমতো), জিরার গুড়া ১ চা চামচ, রসুন পেস্ট ১ চা–চামচ, টমেটো কুচি ১টা, আলু ১টা (কুঁচি), লেবু পাতা, পেঁয়াজ, রান্নার তেল ও সামান্য গরমমসলার গুড়া।

আরো পড়ুন : লাউ দিয়ে মুরগির মাংসের মজাদার রেসিপি

প্রণালী: প্রথমে মাছের ডিম ভালোভাবে ধুয়ে অল্প হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিন ৪-৫ মিনিট। এরপর প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে ভাজতে থাকুন। ব্রাউন হয়ে এলে তাতে আলু, সামান্য লবণ, মরিচ, হলুদ, জিরা গুড়া, রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন।

এরপর একটা টমেটো কুঁচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে অল্প পানি দিন। আলু মোটামুটি সেদ্ধ হয়ে এলে তাতে মাছের ডিম দিয়ে দিন। এরপর অল্প পানি দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। তারপর কয়েকটি কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু পাতা ৩/৪ টা (যদি থাকে) দিন। রান্না হয়ে গেলে চুলা থেকে নামানোর আগে এক চিমটি গরম মসলা গুড়া দিতে হবে। ব্যস, তৈরি হয়ে গেল মাছের ডিমের মজাদার রেসিপি।

এস/ আই.কে.জে/


রেসিপি মাছের ডিম মাছ রান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250