সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

অধিনায়কত্ব ছাড়লেন তামিম, খেলবেন না এশিয়া কাপে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

তামিম ইকবাল - ছবি: সংগৃহীত

অবসর নিয়ে পরদিনই প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন তামিম ইকবাল। তারপরও বড় প্রশ্ন ছিল—সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে তামিমের সঙ্গে আজ আলোচনায় বসেছিল বিসিবি। সেই আলোচনায় তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন, তিনি আর ওয়ানডে অধিনায়ক থাকবেন না। 

দুই পক্ষের আলোচনা শেষে বিসিবি সভাপতি তাঁর বাসভবনে আয়োজন করেন এক সংবাদ সম্মেলনের। সেই সংবাদ সম্মেলনে নাজমুল হাসানের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ও তামিম। সেখানে বিসিবি সভাপতি জানিয়েছেন, তামিম তাঁকে বলে দিয়েছেন যে ওয়ানডেতে আর অধিনায়কত্ব করবেন না। আর জালাল ইউনুস জানিয়েছেন, চোট থেকে সেরে ওঠা নিশ্চিত নয় বলে এশিয়া কাপে খেলবেন না তামিম।

আরো পড়ুন: প্রাক মৌসুমে প্রথমবার মাঠে নেমেই গোল নেইমারের

তামিমের অবর্তমানে কে ওয়ানডে অধিনায়ক হবেন—এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ–অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন। এখন যেহেতু তামিম অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা আর সরল নেই। নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে।

অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন তামিম। বিশ্বকাপে পুরো ফিট তামিমকে পাওয়ার আশাবাদের কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি।

এম/


এশিয়া কাপ তামিম ইকবাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250