মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

অধিনায়কের শূন্য পদ নিয়ে বিসিবির বৈঠক শুরু

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

একদিকে বিশ্বকাপ ট্রফির সঙ্গে দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের ফটোসেশন, অপরদিকে চলছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ঘোষণার উত্তাপ। আজ (মঙ্গলবার) দুপুর হতেই মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা মেলে বিসিবি বোর্ড কর্তাদের। বোঝা যাচ্ছে কিছু সময় পরই আসতে যাচ্ছে দেশের ক্রিকেটের বড় একটি সিদ্ধান্ত।

আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ওয়ানডে অধিনায়ক নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। এই ইস্যুতেই বৈঠকে বসেছে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। দুপুর ৩টার খানিক আগেই বৈঠকটি শুরু হয়েছে।

গেল বৃৃহস্পতিবার ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এরপর থেকেই শূন্য রয়েছে পদটি। বৈঠক শুরুর আগেই সম্ভাব্য অধিনায়ক নিয়ে গুঞ্জন চলছে বোর্ডে। সাকিব আল হাসান ও লিটন দাসের পাশাপাশি অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন মেহেদী হাসান মিরাজও।

বিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250