সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

অন্তর্বাস ছাড়াই ক্যামেরার সামনে অস্বস্তিতে পুনম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

শ্যামলা ত্বকে সাদা পোশাক পরে প্রায়ই নজর কাড়েন অভিনেত্রী পুনম পাণ্ডে। সাদায় তিনি আরও বেশি দীপ্তিময়ী, এ কথা কে না জানে! তবে সম্প্রতি এক পুরস্কার অনুষ্ঠানে সম্পূর্ণ অন্য রূপে চমকে দিলেন ‘নাশা’-র নায়িকা। সাদা কোট, সাদা প্যান্টেই ঝলমল করছিলেন পুনম, তবে ভিতরে পরেননি আর কিছুই। কোটের বোতাম খোলা, অন্তর্বাসহীন বক্ষযুগল উন্মুক্ত, তার উপর ভূষণ হয়েছে রূপোর ভারী নেকলেস। স্তনখাঁজকে অলঙ্কৃত করেছে পুনমের অলঙ্কার। চুল মাথার পিছনে বাঁধা। ঠোঁটে গাঢ় লিপস্টিক। হাতে কালো পার্স। সেই বেশেই রেড কার্পেট হাঁটলেন পুনম।

আরো পড়ুন: রহস্যময়ী সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্যে মুগ্ধ নিক

যদিও পোশাক নিয়ে অস্বস্তিতে পড়তে দেখা গেল তাঁকে। হাত দিয়ে বার বার বুকের উপর চেপে ধরছিলেন কোট, যাতে পাশ থেকে ক্যামেরায় তাঁর স্তন না বের হয়ে পড়ে। সেই ভিডিও ভাইরাল হল নেটদুনিয়ায়। পুনমের সঙ্গে তুলনা চলল উরফি জাভেদের। মন্তব্য ভেসে এল, “এ বার থেকে উরফিকে শুধু দোষ দেওয়ার মানে হয় না।” আবার কেউ বললেন, “উরফিকে অনেক স্বচ্ছন্দ দেখায় খোলামেলা পোশাকে, পুনম কিন্তু পারছেন না।” কেউ মন্তব্য করলেন, “একটুও ভাল দেখাচ্ছে না ওঁকে!” পুনমকে দেখে নেতিবাচক মন্তব্যে ছেয়ে গেল সমাজমাধ্যম।


মডেল-অভিনেত্রী পুনম অবশ্য প্রায়ই চমক রেখে চলেন, শরীরী আবেদনে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন উষ্ণতা। ২০১৩ সালে রোম্যান্টিক ছবি ‘নাশা’ দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন পুনম। ২০২২ সালে কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়্যালিটি শো ‘লক আপ’-এও নজর কাড়েন তিনি। বলিউডের গোপন উন্মাদনা তিনি। পেশাদার জীবনের থেকে তাঁর ব্যক্তিগত জীবনই বেশি খবরে থাকে। তাঁকে একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। পর্দায় হোক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে— উষ্ণ আবেদন রেখেই চলেন ৩১ বছরের তারকা। মধ্যরাতেও তাঁর লাইভে জড়ো হন হাজার হাজার অনুরাগী। ২০২০ সালে প্রেমিক স্যাম বোম্বেকে বিয়ে করেছিলেন অভিনেত্রী, তবে দাম্পত্য স্থায়ী হয়নি।

এসি/আই.কে.জে/

ক্যামেরা পুনম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250