শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

অন্যের স্ত্রীর প্রেমে মজেছেন নোবেল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার (১৯ নভেম্বর) এক তরুণীর সঙ্গে দুইটি ছবি প্রকাশ করেছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। যেখানে ওই তরুণীকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে তাকে। 

ব্যক্তিগত জীবনে নানা কর্মকাণ্ডে আলোচিত এই গায়কের পাশে তরুণীকে দেখেই ভক্তদের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে, কে এই মেয়ে?

জানা গেছে, নোবেলের সঙ্গে থাকা মেয়েটির নাম আরিশা। তার বাড়ি খুলনায়। স্থানীয় ফুড ব্লগার নাদিম আহমেদের স্ত্রী তিনি। নিজেও ফ্যাশন-লাইফস্টাইল বিষয়ক ব্লগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়কের সঙ্গে পরিচয় তার। এরপর একাধিকবার নড়াইলে দু’জনে দেখাও করেছেন। নোবেল বর্তমানে এই তরুণীর সঙ্গেই প্রেমের সম্পর্কে রয়েছেন। 

আরো পড়ুন : বিবাহিত জীবনের যে গোপনীতা ফাঁস করলেন আলিয়া ভাট

এমনকি নিজের ফেসবুকে ওই তরুণীর সঙ্গে ছবি প্রকাশ করে এক ভক্তের মন্তব্যর জবাবেও আরিশাকে তাদের ‘ভাবি’ বলে সম্বোধন করেছেন নোবেল। 

এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। একই বছরে ভারতের জি বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সারেগামাপা’ অংশ নিয়ে আলোচনা আসেন এই গায়ক।

বিয়ের কয়েক বছর পরেই নোবেলকে ডিভোর্স দেন সালসাবিল। সেসময় এই গায়কের স্ত্রী অভিযোগ করেন, ‘নোবেল মানসিকভাবে অসুস্থ, মাদকাসক্ত, আমাকে নানাভাবে নির্যাতন করত। এসব কারণে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। ওর সঙ্গে সংসার করা সম্ভব না।’

এস/ওআ


প্রেম নোবেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250