সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

অবরোধ ডেকে পালিয়ে থাকা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না: ডিবিপ্রধান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, রাজনৈতিক দলগুলো ৯ দফায় ১৮ দিন অবরোধ আর তিনদিন হরতাল ডেকেছে। পরিত্যক্ত গাড়িগুলোতে আগুন দিচ্ছে। কিন্তু অবরোধ ডেকে রাস্তায় না নেমে পালিয়ে থেকে ভাড়া করা লোকজন দিয়ে গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।

মঙ্গলবার (৫ই ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, আমরা আগেও দেখেছি ২০১৪ সালে একইভাবে তারা রাস্তার মধ্যে বোমা নিক্ষেপ করেছে। পুলিশের ওপর হামলা করার চেষ্টা করেছে। জনগণ তাদের এমন কর্মসূচিতে সাড়া দেয়নি। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের দিকনির্দেশনা মোতাবেক কাজ করছি।

তিনি বলেন, পাশাপাশি আমাদের রুটিনমাফিক কাজও করছি। যারা প্রতারণা করছে, ডাকাতি করছে, ওয়ারেন্টভুক্ত ও তালিকাভুক্ত আসামি তাদের গ্রেফতার আমাদের রুটিনওয়ার্ক। জনগণ ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশের। পুলিশ বাহিনী, ডিবি, আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় থেকে রাতদিন ২৪ ঘণ্টা কাজ করছে। উদ্দেশ্য একটাই, স্বাভাবিক যান চলাচলের কেউ যেন বাধা সৃষ্টি না করে।

তিনি বলেন, এখন পর্যন্ত যারা ৯ দফায় ১৮ দিন অবরোধ আর তিনদিন হরতাল ডেকেছে, তাদের এসব কর্মসূচি সাধারণ মানুষ মানছে না। মানুষ ঘর থেকে বের হয়ে আসছে। অবরোধ ডেকে ঘরে বসে ভাড়া করে লোক এনে বিচ্ছিন্নভাবে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে। দিনশেষে মানুষের মধ্যে এর কোনো প্রভাব পড়ছে না বলেই মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় চলাচল করছে।

আরো পড়ুন: যারা অবরোধ ডাকছেন তাদের নেতা মাঠে থাকে না: ডিবিপ্রধান

হারুন অর রশীদ আরো বলেন, আনুপাতিক হারে বাংলাদেশ একটি ঘনবসতি দেশ। ১৮ কোটির কাছাকাছি মানুষ। সে তুলনায় যদিও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা আনুপাতিক হারে অনেক কম, তারপরও প্রত্যেক পুলিশ সদস্য রাতদিন পরিশ্রম করছে।

তিনি বলেন, যারা আগুন দিয়েছে তাদের অনেককে গ্রেফতার করেছি। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিন দিয়েছে। অনেকের নামও আমরা পেয়েছি। তাদেরও শিগগির গ্রেফতার করবো।

এসকে/ 

ডিবিপ্রধান হারুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250