বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

অবশেষে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ হচ্ছে দক্ষিণ কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে কুকুরের মাংস খাওয়ার বিরোধিতা করে সমাবেশ করছেন কর্মীরা। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় আইন করে নিষিদ্ধ হতে চলেছে কুকুরের মাংস খাওয়া। বিতর্কিত এই শতাব্দী-প্রাচীন প্রথাটি এই মুহূর্তে দেশটিতে স্পষ্টভাবে নিষিদ্ধ বা বৈধও নয়।

রোববার (১৭ সেপ্টেম্বর) মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দেশের প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সংসদে এই আইনটি প্রস্তাব করেছে। এরপর ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি এই বিলে সমর্থন দেয়। ফলে সংসদে এ বিল পাসের পক্ষে যথেষ্ট ভোট পড়বে বলে মনে করা হচ্ছে।

ক্ষমতাসীন দলের নীতি বিষয়ক কমিটির প্রধান পার্ক ডাই-চুল বলেন, দক্ষিণ কোরিয়ার প্রায় এক কোটি পরিবার কুকর পোষে। তাই এখনই সময় কুকুরের মাংস খাওয়া বন্ধ করা। 

দেশের ফার্স্ট লেডির নামে প্রস্তাবিত আইনটির নাম কিম কিওন হি বিল দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস বেচা ও খাওয়া নিষিদ্ধ করার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন কিম কিওন হি।

গত আগস্টে এক সংবাদ সম্মেলনে কিম কিওন বলেছিলেন, মানুষ ও প্রাণিদের পাশাপাশি বাস করা উচিত। কুকুরের অবৈধ মাংস সম্পর্কিত সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা উচিত। 

কোরীয় উপদ্বীপে কুকুরের মাংস খাওয়া শতাব্দী প্রাচীন প্রথা। তবে গত কয়েক বছর ধরে পশু অধিকারবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এমন আশঙ্কা থেকে কুকুরের মাংস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ।

এসকে/ 


 

আইন নিষিদ্ধ দক্ষিণ কোরিয়া কুকুরের মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250