শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

অবাস্তব দাবি নিয়ে কোনো সংলাপ হবে না : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

আইনমন্ত্রী আনিসুল হক - ছবি: সংগৃহীত

অবাস্তব কোনো দাবি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৯ জুলাই) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় আইন সচিব গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, নির্বাচনই একমাত্র সমাধান। অবাস্তব কোনো দাবি নিয়ে সংলাপ হবে না।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের আরপিও সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি। এর মাধ্যমে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে। কেননা, কোনো একটি কেন্দ্রের কারণে পুরো নির্বাচন বন্ধ করা গণতান্ত্রিক হবে না। এটা জনগণের ভোটাধিকারের ওপরে হস্তক্ষেপ। এজন্যই সংশোধন করা হয়েছে।

আরো পড়ুন: তথ্য ফাঁসে রাষ্ট্রের বড় ক্ষতি হয়েছে: পলক

বিএনপি নেতাদের মামলা নিষ্পত্তির জন্য সরকার নির্দেশ দিয়েছে– বিএনপির এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুল হক বলেন, বিচার বিভাগ স্বাধীন। আমরা এরকম কোনো পত্র লিখি না। তারা যদি এরকম কোনো পত্র দেখাতে পারেন, তাহলে সেটা নিয়ে বাহাস হবে। আমার মনে হয়, তারা এখন অন্য ইস্যু খুঁজে না পেয়ে মিথ্যা ইস্যু বানানোর জন্য অনেক সচেষ্ট।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250