মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

অর্ধডুবন্ত জাহাজ থেকে ১৩ ক্রু উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

নোয়াখালীর ভাসানচর থেকে দূরে গভীর সাগরে অর্ধডুবন্ত লাইটার জাহাজ থেকে ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভাসানচর লাইট হাউজ থেকে সাড়ে ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ‘এম ভি হুমাইরা’ নামক কয়লাবোঝাই জাহাজটি থেকে ওই ক্রুদের উদ্ধার করা হয়। 

রোববার (১ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, লাইটার জাহাজটি শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম থেকে ৭৫০ টন কয়লা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। ৩নং স্থানীয় সতর্ক সংকেত থাকা সত্ত্বেও জাহাজটি সমুদ্রে যাত্রা করে। একপর্যায়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লাইটার জাহাজটির হ্যাচ কভার ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে পানি ঢুকতে থাকে এবং ইঞ্জিন বিকল হয়ে লাইটার জাহাজটি নিয়ন্ত্রণহীনভাবে উত্তাল সমুদ্রে ভাসতে থাকে।

আরো পড়ুন : পদ্মা সেতু থেকে ঝাঁপ দেয়া নিখোঁজ রিকশাচালক বেঁচে আছেন

পরবর্তী সময়ে বিকল হয়ে যাওয়া লাইটারটি ভাসানচর লাইট হাউজ থেকে আনুমানিক ১০.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে নোঙ্গর করে এবং মোবাইল ফোনের মাধ্যমে লাইটারের ক্রুরা প্রশাসনের নিকট উদ্ধার সহায়তা চায়। খবর পেয়ে কোস্ট গার্ডের নিয়মিত টহলকাজে নিয়োজিত জাহাজ ‘বিসিজিএস সবুজ বাংলা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তৎক্ষণাৎ উত্তাল সমুদ্রে উদ্ধার অভিযান চালানো হয়। রাত সাড়ে ১০টায় অর্ধডুবন্ত অবস্থায় ওই লাইটার জাহাজের ১৩ জন ক্রুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।

খন্দকার মুনিফ তকি আরও বলেন, ‘বিসিজিএস সবুজ বাংলা’ কর্তৃক উদ্ধারকৃত ক্রুদের চট্টগ্রাম উপকূলে ফিরিয়ে জাহাজের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

এসকে/ 


ভাসানচর নোয়াখালী ক্রু উদ্ধার অর্ধডুবন্ত জাহাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250