শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

অশান্তির বিয়ের চেয়ে শান্তির ডিভোর্স শতগুণে ভাল: তসলিমা নাসরিন

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতে বসবাসরত বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ফেসবুকে বেশ সক্রিয়। রাজনৈতিক, সামাজিকসহ নানা ইস্যুতে নিয়ে তিনি ফেসবুকে নিজের মত প্রকাশ করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফির বিবাহবিচ্ছেদ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তসলিমা নাসরিন।

বাংলাদেশি এই লেখিকা বৃহস্পতিবার (৩ আগস্ট) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে লিখেছেন, ‘আমি বিয়েতে ততটাই বিশ্বাস করি, যতটা ডিভোর্সে করি। অশান্তির বিয়ের চেয়ে শান্তির ডিভোর্স শতগুণে ভালো।’

পাঠকদের জন্য তসলিমা নাসরিনের ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-

‘আমি বিয়েতে ততটাই বিশ্বাস করি যতটা ডিভোর্সে করি। অশান্তির বিয়ের চেয়ে শান্তির ডিভোর্স শতগুণে ভাল। তারপরও যখন বিল গেটস আর মেলিন্ডা গেটসের ডিভোর্স হলো, মন খারাপ হয়েছিল। এক সঙ্গে ওরা মানব সমাজের ভালোর জন্য কত ভালো কাজ করছিলেন। একই রকম জাস্টিন ট্রুডো আর সোফি ট্রুডোর বিচ্ছেদের খবর শুনে মন খারাপ হয়ে গেলো। জাস্টিনের মতো এমন উদার, প্রাণোচ্ছ্বল, বুদ্ধিদীপ্ত এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে কোনো ভালো মানুষের বিরোধ হতে পারে বলে আমার কখনো মনে হয়নি।’

তিনি আরো লিখেছেন, ‘মাত্র তিন মাস আগে সোফির জন্মদিনে জাস্টিন টুইট করেছেন, সোফির জন্য তার গভীর প্রেমের কথা জানিয়েছেন। দুজনের নিবিড় আলিঙ্গনের ছবিও আপলোড করেছেন। সম্পর্ক ভাঙার সিদ্ধান্তের জন্য ভাবতাম দীর্ঘ সময়ের দরকার। এখন মনে হচ্ছে, খুব অল্পতেও গভীর প্রেমের সম্পর্কেও চিড় ধরতে পারে। কী জানি, হয়তো ব্যক্তিত্ব দুজনেরই প্রখর হলে সংঘাতের আশঙ্কা থাকে। যাদের ব্যক্তিত্বের বালাই নেই, অথবা ব্যক্তিত্ব একজনের বেশি আরেকজনের কম, তারাই হয়তো একসঙ্গে সুখে শান্তিতে সারাজীবন কাটিয়ে দিতে পারে।’

ওআ/

বিয়ে ডিভোর্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250