মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

আইফোন কিনে না দেওয়ায় বন্ধুকে সঙ্গে নিয়ে চুরি, অবশেষে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

চুরি হয়ে যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ ইমন (১৭)। বাসায় আইফোন কিনে দেওয়ার দাবি করেন। কিন্তু পরিবার নাকচ করে দেওয়ায় আইফোনের টাকা জোগাতে শুরু করেন চুরি। আর এতে সফলও হন। তবে কেনা হলো না আইফোন। তার আগেই গ্রেফতার পুলিশের হাতে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে ইমনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

পুলিশ বলছে, আইফোনের টাকা জোগাতে এক বন্ধুকে নিয়ে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মণিপুরের একটি বাসার ২য় তলায় চুরি করেন ইমন।

তারা ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট চার লাখ টাকার বেশি মালামাল নিয়ে যায়। তাদের গতিবিধির দৃশ্য ধরা পড়ে একটি দোকানের সিসিটিভি ফুটেজে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, চুরির অভিযোগে মোহাম্মদ ইমন নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। রোববার মিরপুর মডেল থানার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি করা স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

আইফোন কেনার জন্য বাসা থেকে চুরি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন ইমন। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ইমন জানান, তিনি পরিবারের কাছে আইফোন কেনার টাকা দাবি করেন। কিন্তু পরিবার তাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে তিনি ক্ষিপ্ত হন এবং চুরির পরিকল্পনা করেন। পরে আরেক বন্ধুকে নিয়ে ওই বাসায় চুরি করেন।

ওআ/

আইফোন চুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250