শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ পেস্ট্রি খাওয়ার দিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

পেস্ট্রি খেতে যারা ভালোবাসেন, তাদের জন্য আজকের দিনটি আরও সুস্বাদু হতে চলেছে! কারণ, আজ পেস্ট্রি দিবস। যুক্তরাষ্ট্রে প্রতি বছরের ৯ই ডিসেম্বর পেস্ট্রি দিবস উদযাপন করা হয়। খাবারের যেহেতু কোনো নির্দিষ্ট দেশ নেই, তাই চাইলে আপনিও দিবসটি উদযাপন করতে পারেন।

প্রাচীন রোমান গ্রিকরা খাবারের পাশাপাশি ট্রিট হিসেবে ফিলো-স্টাইলের পেস্ট্রি তৈরি করত। তখন থেকেই পেস্ট্রি তৈরি হতে থাকে। তখনকার পেস্ট্রির প্রধান উপাদানগুলো ছিল—ময়দা, তেল ও মধু।

মধ্যযুগে পেস্ট্রির জনপ্রিয়তা বাড়তে থাকে। এর পর থেকে পেস্ট্রি শেফদের গুরুত্বও বাড়তে শুরু করে। ফলে পেস্ট্রি ব্যবসা জমে উঠতে থাকে। রাজা থেকে কৃষক—সবার মাঝে এই খাবারটির চাহিদা ছিল। এরপর অনেক দেশের সংস্কৃতির সঙ্গে পেস্ট্রি মিশে গেছে এবং খাবারের পাশাপাশি পেস্ট্রি পরিবেশনের চল গড়ে উঠেছে।

পৃথিবীতে নানা ধরনের পেস্ট্রি পাওয়া যায়। তবে সবচেয়ে সুপরিচিত একটি হলো তুর্কির বাকলাভা ফিলো-টাইপ পেস্ট্রি। এটি বাদাম ও মধুর ফোঁটা থেকে তৈরি একটি মিষ্টি পেস্ট্রি।

অবশ্য পেস্ট্রি দিবস উদযাপন নিয়ে বিস্তারিত ইতিহাস জানা যায় না। কে বা কারা দিবসটির প্রচলন করেছিলেন, তা অজানা। কবে থেকে শুরু হয়েছিল, তাও জানা যায় না। কিন্তু তাতে কী, দিবস যেহেতু আছে তাই উদযাপন করা যেতেই পারে।

আরো পড়ুন : শীতের শুরুতে বৃষ্টি, সুস্থ থাকতে যা করণীয়

১৮২৮ সালে মেক্সিকোতে গণ-অভ্যুত্থান হয়েছিল। ওই সময় কতিপয় লুটেরা রেমোঁতেলের পেস্ট্রির দোকানে হামলা চালায়। ভাঙচুর করে, সব পেস্ট্রি খেয়ে ফেলে, ক্যাশবাক্স লুট করে। রেমোঁতেল মেক্সিকো সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। সুরাহা করতে না পেয়ে তিনি ফরাসি সরকারের কাছে অভিযোগ করেন। এক দশক পর সেই অভিযোগ নজরে আসে ফরাসি রাজা লুই ফিলিপের। 

ফরাসি সরকারের কাছে এমনিতেও মেক্সিকোর অনেক দেনা ছিল। এর সঙ্গে যুক্ত হয় পেস্ট্রি দোকান–সংশ্লিষ্ট নতুন যন্ত্রণা। 

মেক্সিকান সরকার দেনা পরিশোধে অস্বীকৃতি জানাতেই ১৮৩৮ সালে রাজা ফিলিপ বিশাল নৌবহর পাঠিয়ে দিলেন। ব্যস, শুরু হয়ে গেল যুদ্ধ। ইতিহাসে যুদ্ধটি পেস্ট্রি যুদ্ধ নামে পরিচিত।

তুমুল যুদ্ধে জড়িয়ে পড়ে মেক্সিকো ও ফ্রান্স। এর পর তিন মাসের বেশি সময় ধরে চলে সেই যুদ্ধ। মেক্সিকো পিছু হটলে সেই যুদ্ধে জিতে যায় ফ্রান্স। আরও নির্দিষ্ট করে বললে, জিতে গেলেন রেমোঁতেল নামের ফরাসি একজন পেস্ট্রি দোকানদার! 

পেস্ট্রির মতো সুস্বাদু খাবারের সঙ্গে যুদ্ধের মতো ধ্বংসাত্মক বিষয়ের নাম জড়িত থাকাটা দুঃখজনক। তবে এতে মানবসভ্যতার কিছুটা ক্ষতি হলেও পেস্ট্রির কিন্তু হয়নি। বরং এর পরিচিতি বেড়েছে। প্রাচীন মিসর, গ্রিস, রোমান—তথা ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রথম এই খাবারের প্রচলন হয়।

মুসলিম শাসকদের হাত ধরে ইউরোপে আসে এটি। ফ্রান্স ও ইতালির রেনেসাঁর সময় দারুণ জনপ্রিয় হয়ে ওঠে মুখরোচক পেস্ট্রি। ধীরে ধীরে সারা পৃথিবীতেই ছড়িয়ে যায় দারুণ এই খাবার। বর্তমানে খুব কম মানুষই আছেন, যাঁরা পেস্ট্রি অপছন্দ করেন।

পেস্ট্রি দিবস উদযাপনের করতে চাইলে এখনই একটি পেস্ট্রির স্বাদ নিন। দিবসটি আরও সামাজিক করে তুলতে বন্ধুদের দাওয়াত দিতে পারেন। তারপর তাদের সঙ্গে পেস্ট্রি খেতে পারেন। এতে তাদের সঙ্গে দেখা হয়ে যাবে, আবার দীর্ঘদিনের জমে থাকা আড্ডাও হয়ে যাবে।

এস/ আই. কে. জে/ 


পেস্ট্রি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250