মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

আজ বিকেলে ফিরবেন সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকেপড়া ২শ পর্যটকের ফেরা খুব ঝুকিপূর্ণ ছিল। তবে আবহাওয়া অনুকূলে আসায় শনিবার (৭ অক্টোবর) বিকেলে পর্যটকরা টেকনাফের উদ্দেশে যাত্রা করবেন।

আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ায় যেকোনো ঝুঁকি এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় টেকনাফ উপজেলা প্রশাসন। ফলে সেন্টমার্টিনে আটকে পড়েন পর্যটকরা।

তবে আজ শনিবার তারা জাহাজের ফিরতি ট্রিপে ফিরবেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী। 

এর আগে তিনি বলেন, সকাল ৯টার দিকে টেকনাফ সদরের দমদমিয়াস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পর্যটকবাহী ২টি জাহাজ ছেড়ে যাবে।

জাহাজ ২টি যথাসময়ে ও নিরাপদে সেন্টমার্টিন পৌঁছলে ওই জাহাজে করে আটকা পড়া পর্যটকরা ফিরবেন।

আরো পড়ুন: লালমনিরহাটে তিস্তার পানি নামতে শুরু করেছে

গত ৩ অক্টোবর বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল ও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকার কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার ও জাহাজ চলাচল হওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এতে চলতি পর্যটন মৌসুমে ওই নৌরুটে চলাচলকারী ১টি জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।

ইউএনও আরও বলেন, শনিবার মধ্যরাত থেকে টেকনাফে আবহাওয়ার স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এতে বাতাসের স্বাভাবিক গতিবেগ ও সাগর উত্তাল না থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সকাল থেকে ট্রলারসহ সবকিছু চলাচলের অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে ফিরতি ট্রিপে আটকা পড়া পর্যটকরা ফিরবেন।

এসি/ আই. কে. জে/ 



পর্যটক সেন্টমার্টিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250