সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩

আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

উল্লাপাড়ায় র্যা ব-১২'র কার্যালয় চত্বরে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর মানবতা ও উদারতার কারণে আজ অপরাধ জগতের চরমপন্থী সদস্যরা স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পেয়েছে। র্যা বের পৃষ্ঠপোষকতায় আত্মসমর্পণকারীরা আলোর পথ দেখতে শুরু করেছে। সরকার সব আত্মসমর্পণকারীদের পুনর্বাসন করবে। ইতোপূর্বে সুন্দরবনের আত্মসমর্পণকারী ৪৫০ জন জলদস্যুদের পুনর্বাসন প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে।

রোববার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যা ব-১২'র কার্যালয় চত্বরে চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ উপলক্ষে র্যা ব আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।  

মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা সরকারের আহ্বানে সাড়া না দিয়ে অপরাধ জগত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবেন তাদেরকে ছাড় দেওয়া হবে না। অপরাধে লিপ্ত বিপথগামীদের বিরুদ্ধে র্যা ব ও পুলিশ কঠোর অবস্থানে যাবে। কাজেই এখনও অপরাধীদের ভালো হবার সুযোগ রয়েছে।   

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আশির দশকে চলনবিল অঞ্চলে সর্বহারা পার্টি প্রথম ঘাঁটি গাড়ে। তারপর থেকে এই অঞ্চলে চরমপন্থী ও সর্বহারা দল গড়ে উঠে। ১৯৯৬ সালে প্রথম এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম প্রথম উদ্যোগ নেন। এরপর থেকে এই জনপদে অপরাধ জগতের লোকজন স্বাভাবিক জীবনে ফেরায় ব্রতী হয়। 

আসাদুজ্জমান খান বলেন, মানবতার মা হিসেবে বিশ্ব স্বীকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে র্যা বের মাধ্যমে আত্মসমর্পণকারী সর্বহারা ও জলদস্যুদের পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দিয়ে তাদের পরিবারে কর্ম সংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। তারা এখন স্বাধীনভাবে জীবন যাপন করছেন।

র্যা বের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহামেদ, বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জননিরাপত্তা) আলীম হোসেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান, অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন পিপিএম প্রমুখ বক্তব্য রাখেন। 

আরো পড়ুন: নিয়ন্ত্রণে না আসলে পেঁয়াজ আমদানি করতে বাধ্য হবে সরকার: কৃষিমন্ত্রী

অনুষ্ঠানে আত্মসমর্পণকারী চরমপন্থীদের পক্ষ থেকে টাঙ্গাইলের সাইদুল ইসলাম, রাজবাড়ীর ফারুক শেখ এবং চরমপন্থী শাহজাহান মিয়ার স্ত্রী নাজমা আক্তার বক্তব্য রাখেন। তারা বক্তব্যে তাদের অন্ধকার জীবনের দুঃখ, দুর্দশা ও চরম নিরাপত্তাহীন জীবনের কথা শোনান। বর্তমানে তারা আলোর পথে এসে জীবনকে নতুন করে গড়ার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। 

আত্মসমর্পণ অনুষ্ঠানে মেহেরপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও নাটোরের মোট ৩১৫ জন চরমপন্থি সর্বহারা আত্মসমর্পণ করেন। এসময় তাদের পক্ষ থেকে ২১৩টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও দেশীয় অস্ত্র জমা দেওয়া হয়।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250