বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

টি-টোয়েন্টি সিরিজ

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সিলেটে বাংলাদেশি পেসাররা আগুন ঝরানোর পরই বৃষ্টির আগমন!  তাতেই পানি নিষ্কাশন ব্যবস্থার আলগা চিত্র ফুটে উঠেছে। মাঠ পরিচর্যা, পরিদর্শন আর আলাপ মিলিয়ে ঘণ্টাখানের পরে তিন ওভার কমিয়ে শুরু হয় ম্যাচ। তাতে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ১১৬ রানে আটকে যায় তারা। বৃষ্টি আইনে ৬ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। আফগানদের বিপক্ষে ঘরে তুলেছে প্রথম টি-২০ সিরিজ।

সফরকারীরা ৭ উইকেটে ১১৬ রান করলেও বৃষ্টি আইনে জয়ের জন্য ১৭ ওভারে ১১৯ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ করেন লিটন দাস ও আফিফ হোসেন। এরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। ওই চাপ সামাল দিয়ে দলকে জয় এনে দিয়েছেন সাকিব-তাওহীদ হৃদয়রা।



ছবি: সংগৃহীতব্যাট হাতে লিটন দাস ৩৬ বলে ৩৫ রান করেন। তার ব্যাট থেকে ছয়টি চারের শট আসে। শুরুতে ঝড়ো ব্যাটিং করলেও পরে ধীরে খেলেন তিনি। তার সঙ্গে ওপেনিংয়ে সুযোগ পাওয়া আফিফ হোসেন খেলেন ২০ বলে দুই ছক্কায় ২৪ রানের ইনিংস। এরপর নাজমুল শান্ত ৪ রান করে বোল্ড হন। 

পরে তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান জুটি গড়েন। প্রথম ম্যাচ জয়ের নায়ক হৃদয় ১৭ বল খেলে একটি করে চার ও ছক্কার শটে ১৯ রান করে ফিরে যান। তরুণ শামীম পাটোয়ারিকে নিয়ে সাকিব আল হাসান ম্যাচ শেষ করে ওঠেন। পাঁচ বল থাকতে দলকে জেতানোর পথে সাকিব ১১ বলে একটি করে চার ও ছক্কার শটে ১৮ রান করেন। শামীম ৭ রান যোগ করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ (৮) ও হযরতুল্লাহ জাজাই (৪) ব্যর্থ হয়ে তাসকিনের বলে ফিরে যান।


ছবি: সংগৃহীত

বৃষ্টির পর আরও তিন উইকেট হারায় তারা। ১১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৬৭ রান তোলে সফরকারীরা। ওই ধাক্কা সামলে লড়াই করার পুঁজি পায় পেস অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই (২১ বলে ২৫ রান) ও করিম জানাতের (১৫ বলে ২০ রান) ব্যাটে। এছাড়া ইব্রাহিম জাদরান ২২ রান যোগ করেন। 

আরো পড়ুন:ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের মেয়েদের

বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। স্পিনার নাসুম ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করেন। পেসার হাসান মাহমুদ ৩ ওভারে দেন ২০ রান। সাকিব ৩ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে নেন দুই উইকেট। এছাড়া মুস্তাফিজুর রহমান ৩ ওভারে ৩০ রান দিয়ে দুই উইকেট নেন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250