শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং

আবারও বেঁকে গেলো রেললাইন, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় আবারও বেঁকে গেছে রেললাইন। ফলে আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে একই জায়গায় রেললাইন বেঁকে একটি মালবাহী কন্টেইনার ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় ৩১ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার রাত ৮টার দিকে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

আরো পড়ুন: চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, রেললাইন মেরামত এবং স্লিপার বসানো শেষে শুক্রবার ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছিল। শনিবার একই স্থানে তীব্র গরমের কারণে রেললাইন ফের বেঁকে গেছে। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এম/
 

রেললাইন ট্রেন বন্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250