মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আরেকবার রাজ-পরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রত্যেক বাবা-মায়ের কাছে সন্তানের জন্ম যেন সুখের আশীর্বাদ বয়ে আনে। ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি এবং শরীফুল রাজের একমাত্র ছেলে রাজ্যও এক অমূল্য রতন। তারই প্রমাণ দিলেন ভাঙনের সংসারে সন্তানের খুশিতে আরেকবার দুজন একত্র হয়ে। 

রোববার (১১ জুন) ভোরে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন পরীমণি। ভিডিওতে দেখা যায়, কেক কেটে পুত্রসন্তান রাজ্যের ১০ মাস পূর্তি উদযাপন করা হচ্ছে। সেখানে পরিবারের অন্যান্যদেরসঙ্গে রয়েছেন শরিফুল রাজ। ওই ভিডিওতে রাজ ও পরীমণিকে পাশাপাশি বসে বেশ হাসিখুশী দেখা যায়। 

ওই ভিডিওর সঙ্গে সুন্দর ক্যাপশন জুড়ে দিয়ে পরীমণি লিখেছেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ।

মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই।’

আরো পড়ুন: মনে পড়ে রুবি রায়’ গানটি যেভাবে তৈরি হয়েছিল

সাম্প্রতিক কিছু ঘটনায় ব্যক্তিগত কারণে রাজ-পরীর দাম্পত্য কলহ থাকলেও ছেলের বিশেষ দিনটি উদযাপনে কিছু মুহূর্ত একসঙ্গে কাটান এ তারকা জুটি।

কিছুক্ষণের জন্য রাজ ছেলে রাজ্যকে দেখতে আসলেও ভিডিওতে একটি সুখী পরিবার হিসেবেই ধরা দিয়েছেন তারা। যা দেখে নেটিজেনরাও খুশি।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250