তিব্বতের বাকেন কাউন্টিতে সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ছবি: এপি
তিব্বতের বাকেন কাউন্টিতে সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর রাষ্ট্রীয় প্রকৌশল উদ্ধারকারী দল পাঠিয়েছে বেইজিং। ৬০ জন উদ্ধারকর্মী ও ২৫টি বিশেষ উদ্ধার সরঞ্জাম নিয়ে দলটি বৃহস্পতিবারই সেখানে পৌঁছায়।
প্রসঙ্গত, তিব্বতকে স্বায়ত্তশাসিত সিচাং অঞ্চল হিসেবে উল্লেখ করে বেইজিং।
চীনা সংবাদমাধ্যম সিনহুয়া ও সিএমজির খবরে জানা যায়, বৃহস্পতিবার সাত মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। শুক্রবার ভোর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ১৬ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর এবং বাকি ৫৪ জন সামান্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ভূমিকম্পের পর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, হতাহতের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য অনুসন্ধান ও উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে হবে। ত্রাণসামগ্রী বরাদ্দের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে, ক্ষতিগ্রস্ত জনগণকে যথাযথভাবে পুনর্বাসন করতে হবে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করতে হবে এবং জনগণের জীবন ও সম্পত্তি কার্যকরভাবে রক্ষা করতে হবে।
খবরটি শেয়ার করুন