সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

ইউনূসের মামলা পর্যবেক্ষণে আন্তর্জাতিকভাবে কোনো আবেদন আসেনি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা পর্যবেক্ষণে আন্তর্জাতিকভাবে কোনো আবেদন এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

ড.  ইউনূসের পক্ষে বিশ্বনেতারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব নেতারা চাইলে ইউনূসের মামলা পর্যবেক্ষণ করতে পারে। মামলা পর্যবেক্ষণে আন্তর্জাতিকভাবে কোনো আগ্রহ এসেছে কিনা-জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে। জবাবে মন্ত্রী বলেন, না। কেউ যোগাযোগ করেনি।

মোমেন বলেন, এটা খুবই দুঃখজনক। আমরা সব সময় বলছি, তিনি সম্মানিত নাগরিক এবং তিনি দেশের আইন-কানুন জানেন। তার বিরুদ্ধে মামলা সরকার করেনি। যারা ভুক্তভোগী তারা করেছে। মামলাটা আইনি প্রক্রিয়ায় চলছে। আমাদের কিছুই করার নেই। আদালতকে সরকার কোনোভাবে প্রভাবিত করবে না। আমাদের আইন ব্যবস্থা স্বাধীন।

মামলা বন্ধ করার ক্ষমতা সরকারে নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি পণ্ডিতরা, নামিদামি লোকরা তারা পুরটা জানেন না। তারা কেস সম্পর্কে না জেনে বলছেন, কেসটা বন্ধ করে দেন। সরকারের কোনো ক্ষমতা নেই কেস বন্ধ করার। আইনের শাসন মানতে হলে সরকারের কোনো ক্ষমতা নেই হঠাৎ করে কেস বন্ধ করার। নোবেল বিজয়ী হলেই যে সব অপরাধের ঊর্ধ্বে, এটা ঠিক নয়।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন উপস্থিত ছিলেন।

আর.এইচ / আই.কে.জে/

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250