মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ঢালিউড

ইতিহাস গড়ল প্রিয়তমা : হিমেল আশরাফ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩

#

শাকিব খান ও পরিচালক হিমেল আশরাফ - ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত 'প্রিয়তমা' সিনেমা। মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে সিনমাটি।

মুক্তির পর বাংলা সিনেমায় এক নতুন রেকর্ড করেছে 'প্রিয়তমা'। এমনটাই জানিয়েছে পরিচালক হিমেল আশরাফ।

রোববার (২ জুলাই) হিমেল তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'ইতিহাস! সমসাময়িক সময়ে বাংলা সিনেমার হাইয়েস্ট ওয়ান ডে কালেকশনের রেকর্ড গতকাল থেকে প্রিয়তমা'র। এর আগে এই রেকর্ড ছিল শিকারির দখলে।'


এখানেই শেষ নয়, এরপর এই নির্মাতা লিখেছেন, ‘আমি সব সময়ই বলতাম সিনেমা হিট করতে হলে মহিলা ও মধ্যবিত্ত দর্শকদের হলে আনতে হবে। যেভাবে মহিলা দর্শক হলে আসতেছেন তাতে এই ইতিহাস আরও অনেক বার নতুন করে লেখা হবে হয়ত। ভালোবাসা।’

এর আগে হিমেল আশরাফ তার এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছে যে,  ‘হল থেকে ভিডিও করে যারা অনলাইনে দিচ্ছেন, তাদের তালিকা সাইবার ক্রাইমে দেয়া হয়েছে। যদি বিপদে পড়তে না চান, তবে হল থেকে ধারণ করা সিনেমার ভিডিওগুলো নামিয়ে ফেলুন। প্রায় ২২ হাজার ফুটেজ আমরা ডিলিট করেছি এবং করছি।’

আরো পড়ুন: ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় ‘সুড়ঙ্গ’

দেশজুড়ে ১০৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’ সিনেমাটি। প্রতিদিন ৪৫০+ টি শো চলছে। এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল।  

এম/ আইকেজে


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250