শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

বলিউড

ইনস্টাগ্রামে সানি লিওনের রহস্যময় ছবি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

বলিউড অভিনেত্রী সানি লিওন - ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। আর সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এটি একটি বিশাল স্ক্রিপ্ট। দুর্দান্ত হতে চলেছে!’

এমন রহস্যময় ছবি ও ক্যাপশন দেখে কৌতুহল সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে। কারণ ছবিতে দেখা যায়, ক্যাজুয়াল কালো এবং সাদা পোশাকে স্ক্রিপ্ট পড়ছেন এই অভিনেত্রী। দুর্দান্ত এ ছবিতে দারুণ সব মন্তব্য করেছেন নেটিজেনরা। এক ভক্ত লিখেছেন, ‘উচ্ছ্বসিত’। আরেকজন মন্তব্য করেছেন, ‘বিউটি ফর এভার’।

এছাড়া সানি লিওন তার ‘কেনেডি’ সিনেমাতে চার্লি চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা পেয়েছেন। শুধু তাই নয়, ভক্তরা সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

‘কেনেডি’ সিনেমাটি কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে এবং কান ২০২৩ সালে মধ্যরাতের স্ক্রীনিংয়ের সময় প্রিমিয়ার হয়েছিল।

আরো পড়ুন: অপুর ‘লাল শাড়ি’তে তারকারা

এ সিনেমাটি একটি নিদ্রাহীন সাবেক পুলিশকে ঘিরে নির্মাণ করা। এতে সেই পুলিশকে দীর্ঘদিন ধরে মৃত বলে মনে করা হয়েছিল, কিন্তু এখনো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার জন্য কাজ করছে এবং মুক্তির সন্ধান করছে।

সানির হাতে এখন একাধিক কাজ রয়েছে এবং দর্শকদের জন্য সানি কি কাজ করেছে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা।

এম/


বলিউড অভিনেত্রী সানি লিওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250