বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’

ইবাদতের বিশ্বকাপ শেষ, স্বপ্ন ভেঙে চুরমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের হয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিলেন এবাদত হোসেন। তবে ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ এই সদস্যর সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলো। লন্ডনে আজ এবাদতের হাঁটুর অস্ত্রোপচার হবে, যে কারণে কমপক্ষে তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই পেসারকে। এদিকে ভারতে বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। 

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন গণমাধ্যমকে জানান, ‘আজ ইবাদতের অপারেশন হচ্ছে। এরপর রিহ্যাব আছে, সব মিলিয়ে সুস্থ হয়ে লম্বা সময় লাগতে পারে।’

মঙ্গলবার (২৯ আগস্ট) শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে ইবাদতকে দলে রাখা হলেও এই পেসার সময়মতো পুরোপুরি সুস্থ না হওয়ায় তাঁর জায়গায় তানজিম হাসানকে সুযোগ দেওয়া হয়। এবার বিশ্বকাপেও তাঁকে পাচ্ছে না বাংলাদেশ দল।

মাত্র ১২ ওয়ানডে খেলা ইবাদতের ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা ছিল দুর্দান্ত। গত বছর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তাঁর অভিষেক। সে ম্যাচে আগের দুই ম্যাচে জোড়া সেঞ্চুরি করা সিকান্দার রাজাকে বোল্ড করে ওয়ানডে ক্যারিয়ার শুরু ইবাদতের। এরপর সব মিলিয়ে ১১ ইনিংসে বল করে ২২টি উইকেট নিয়েছেন তিনি।

আর.এইচ

ইবাদত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250