রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

ইবিতে জাপানে উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুবিধা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চের (আইআইইআর) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়। 

সেমিনারে আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মিঠুন মুস্তাফিজের সঞ্চালনায় কি-নোট স্পিকার ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ এন্ড সায়েন্স এর ডিন অধ্যাপক ইয়োশীও মায়েদা। কি-নোট শিরোনামের বিষয় ছিলো সাস্টেইনেবল সোসাইটি ক্রিয়েটেড বাই দ্যা ইয়ুথ অব দ্যা ওয়ার্ল্ড এবং এভরি জাপান গ্রুপের সিইও কাওয়ামোতে ইয়াশুহিরো। তাঁর কিনোট শিরোনামের বিষয় ছিলো হায়ার এডুকেশন অ্যান্ড জব অপরচুনিটি ইন জাপান। এসময় বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীরা এ সেমিনারে অংশ নেন।

আই.কে.জে/

জাপান ইসলামী বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250