সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল

ইয়েমেনে সংঘাত এড়ানোর আহ্বান সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইয়েমেনে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যর অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব। 

হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে আমেরিকা ও ব্রিটেনের বিমান হামলার পর শুক্রবার (১২ই জানুয়ারি) এমন আহ্বান জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েমেনের পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রিয়াদ। একই সঙ্গে লোহিত সাগর এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর আরোপ করেছে দেশটি। কারণ এই সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা একটি আন্তর্জাতিক দাবি।

পশ্চিমা-সমর্থিত ও সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে প্রায় এক দশক ধরে লড়াই করে চলেছে হুতিরা। দেশটির বেশিরভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সম্প্রতি ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে রিয়াদ।

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বড় সমর্থক হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। বিদেশি জাহাজ হুতিদের হামলার এই সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করেছে আমেরিকা ও ব্রিটেন।

আরও পড়ুন: জান্তার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত মিয়ানমারের বিদ্রোহীরা

হুতিদের প্রধান আলোচক মোহাম্মদ আবদুল সালাম বৃহস্পতিবার বলেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে তাদের হামলা সৌদি আরবের সঙ্গে শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। 

সূত্র: রয়টার্স

এসকে/ 

সৌদি আরব আমেরিকা ব্রিটেন হুথি ইয়েমেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250