শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

মধ্যপ্রাচ্য

ইরানে আবারও কাজ শুরু করেছে নীতি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

নারীদের পোশাকবিধি মেনে চলা এবং জনসমক্ষে চুল ঢেকে রাখা নিশ্চিত করতে ইরানের পুলিশ আবার বিতর্কিত টহল শুরু করেছে। দেশটির নীতি পুলিশের এক মুখপাত্র রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইরানের হিজাব আইন বাস্তবায়নে মাঠে কাজ করবে নীতি পুলিশ।

যথাযথ নিয়ম মেনে হিজাব না পরার অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে মাসা আমিনি নামের এক তরুণীকে তেহরানে আটক করেছিল ‘নীতি পুলিশ’। আটকের পর নীতি পুলিশের হেফাজতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তেহরানের একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনার পর বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা ইরান। বড় বড় শহরে সরকারি বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এতে অনেক প্রাণহানির ঘটনা ঘটে। দেশ জুড়ে এমন বিক্ষোভের পর নীতি পুলিশের টহল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এর প্রায় দশ মাস পরে আবারও তৎপরতা শুরু করেছে বিশেষায়িত এই বাহিনী।

নীতি পুলিশ ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংযুক্ত। ইরানের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষের ঠিক করা ইসলামি নীতি-নৈতিকতা মানুষ মানছে কি না, তা তারা নিশ্চিত করে।

নীতি পুলিশের প্রতিটি ইউনিটে একটি করে ভ্যান আছে। এই ভ্যানগাড়িতে নারী ও পুরুষ উভয় সদস্যরা থাকেন। তাঁরা ব্যস্ত এলাকা টহল দেন। কখনো কখনো দাঁড়িয়ে থাকেন। কেউ যথাযথ পোশাক না পরলে তাঁদের ধরেন।

ইরানের শরিয়া আইন অনুযায়ী, নারীদের মাথা ও চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। তাঁদের এমন লম্বা ও ঢিলেঢালা পোশাক পরতে হবে, যাতে শরীরের গঠন বোঝা না যায়।

আরো পড়ুন:আমাজন জঙ্গলে ৪০ দিন বেঁচে থাকা সেই চার শিশু হাসপাতাল ছাড়ল

ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব হয়। এই বিপ্লবের কয়েক দশক পরও দেশটির ধর্মীয় নেতারা পোশাকসংক্রান্ত নিয়মনীতি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি। ইসলামি বিপ্লব নারীদের রক্ষণশীল পোশাক পরার বিষয়টিকে অন্যতম স্তম্ভ হিসেবে গ্রহণ করে। ফলে কঠোর হিজাববিধি নিয়ে সেই সময় থেকেই দেশটিতে একটি বিরোধ আছে।

সূত্র: বিবিসি

এম/


ইরান পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250