বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

ইসরায়েল-হামাসের চলমান সংঘর্ষের প্রভাব তেলের বাজারে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।

এএফপি জানায়, রোববার (৮অক্টোবর) প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৮৬ দশমিক ৬৫ ডলারে এবং প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড বিক্রি হচ্ছে ৮৮ দশমিক ৩৯ ডলারে।

ইসরায়েল ও ফিলিস্তিনি তেল উৎপাদন করে না। তবে বিশ্বব্যাপী মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় এক তৃতীয়াংশ আসে মধ্যপ্রাচ্য থেকে।

হামাস আক্রমণের পর গাজায় ইসরায়েলের যুদ্ধ ঘোষণা, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাঠানো এবং হামাসকে ইরানের সমর্থন—সবমিলিয়ে এ অঞ্চলে সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এএনজেড গ্রুপের ব্রায়ান মার্টিন এবং ড্যানিয়েল হাইনেস বলেছেন, 'বাজারের জন্য এখানে মূল বিষয় হলো সংঘাত এখনো চলছে। এই সংঘাতে অন্যান্য অঞ্চল বিশেষ করে সৌদি আরবেরও এতে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে কি না সেটি গুরুত্বপূর্ণ।'

'প্রাথমিকভাবে অন্তত, মনে হচ্ছে বাজারগুলো এ চাপ সামলে নেবে। তবে অস্থিরতা আরও বাড়তে পারে,' বলেন তিনি।

এর আগে, রাশিয়া ও সৌদি আরব কয়েক দফা তেলের উৎপাদন কমানোয় সরবরাহ কমে যায়। যা ইতোমধ্যে বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়েছে।

এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনস সতর্ক করে দিয়ে বলেছেন, 'ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায়, মধ্যপ্রাচ্যে কোনো সংকটের পরে তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।'

একে/


সংঘর্ষ জ্বালানি তেলের দাম ইসরায়েল-ফিলিস্তিনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250