সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

ইসলামী ব্যাংকের ৫২৫ কোটি টাকার শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৬ পূর্বাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক লিমিটেডের ৫২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ পরিমাণ লেনদেন হয়। 

সিএসই সূত্র জানায়, মঙ্গলবার সিএসইতে মোট ৫৩৩ কোটি টাকার লেনদেন হয়। যার মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারই লেনদেন হয় ৫২৫ কোটি টাকার, যা সিএসইতে মোট লেনদেনের ৯৮ দশমিক ৫০ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, ইসলামী ব্যাংকের মোট শেয়ারের সংখ্যা ছিল ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। এর মধ্যে বিদেশি কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড টুরিস্ট এজেন্সি তাদের হাতে থাকা ইসলামী ব্যাংকের ১৬ কোটি ৮ লাখ অর্থাৎ ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে। প্রতিটি শেয়ারের বাজারমূল্য ৩২ টাকা ৩০ পয়সা ছিল বলে জানা গেছে। 

এম.এস.এইচ/ 

ইসলামী ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250