মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

প্রহেলিকার অর্পা

ঈদে ভিন্ন বুবলীকে দেখার অপেক্ষায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ৮ই জুন ২০২৩

#

শবনম বুবলী - ছবি: সংগৃহীত

শবনম বুবলী, বাংলাদেশের সিনেমার এই সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা। এখন পর্যন্ত তিনি যতগুলো সিনেমায় অভিনয় করেছেন প্রতিটি সিনেমাই বলা যায় দর্শকপ্রিয়তা পেয়েছে, এসেছে আলোচনায়। গত ঈদেও তার অভিনীত মুক্তিপ্রাপ্ত তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’ ও সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে দারুণ আলোচনায় এসেছেন তিনি।

এরই মধ্যে ঘোষণা এসেছে যে আগামী ঈদে বুবলী অভিনীত চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমাতে বুবলী অর্পা চরিত্রে অভিনয় করেছেন।


আগামী ঈদে বুবলী অভিনীত চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে- ছবি: সংগৃহীত

সিনেমা সংশ্লিষ্ট সবাই বলছেন অর্পা চরিত্র দিয়ে দর্শককে মুগ্ধ করার পাশাপাশি ঘুরে দাঁড়াবেন বুবলী। বুবলী যে একটু একটু করে একজন জাত অভিনেত্রীতে পরিণত হয়েছেন এই অর্পা চরিত্রটিই তা প্রমাণ করবে বলেই সবার মধ্যে এ বিশ্বাস বাড়ছে। সিনেমাটি নিয়ে বুবলী নিজেও বেশ উচ্ছ্বসিত।

আরো পড়ুন: কে হচ্ছেন ঘসেটি বেগম, জয়া নাকি স্বস্তিকা?

সিনেমাটিতে অভিনয় এবং অন্যান্য প্রসঙ্গে বুবলী বলেন, শুরুতেই যে কথাটা বলতে চাই সেটা হলো প্রহেলিকা টিম স্ব-শিক্ষায় শিক্ষিত একটি টিম। টিমটি একাডেমিক্যালি শিক্ষায় শিক্ষিত, এর পাশাপাশি সামাজিক শিক্ষায়ও শিক্ষিত। একটি পরিপূর্ণ গুছানো টিম ছিল। যে সময়টাতে শুটিং ছিল সেই সময়টায় ব্যক্তিজীবন নিয়ে আমি একটু হতাশার মাঝে ছিলাম। কিন্তু শুটিংয়ে তো আমার মনোযোগ দিতে হবে। সেই সময়টাতে আসলে ‘প্রহেলিকা’ সর্ম্পকিত ছাড়া ব্যক্তিজীবন নিয়ে কেউ কোনো একটা শব্দও উচ্চারণ করেনি। বরাবরই প্রত্যেকেই আমাকে চরিত্রের মধ্যেই থাকতে সহযোগিতা করেছেন। যে কারণে আমিও অর্পা চরিত্রটি ফুটিয়ে তুলতে শতভাগ চেষ্টা করেছি। এখন শুধু দর্শকের রায়ের অপেক্ষায় আছি। আমার বিশ্বাস ‘প্রহলিকা’র গল্প এবং এতে যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকের অভিনয় ভালো লাগবে।

বুবলী বর্তমানে জসীম উদ্দিন জাকিরের ‘মায়া’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250