মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

ঈদের ছুটি বাড়ার ঘোষণা আসতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

নির্বাহী আদেশে ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করা হচ্ছে কিনা, সেই সিদ্ধান্ত মন্ত্রিসভা বৈঠক থেকে আসতে পারে আজ সোমবার।

আসন্ন ঈদের ছুটি এক দিন বাড়াতে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি যে প্রস্তাব করেছে, সেটি যৌক্তিক বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে তাঁর কাছে এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এটা এখনও (সিদ্ধান্ত) হয়নি। সুপারিশটি মন্ত্রিসভায় গেছে। সেখান থেকেই সিদ্ধান্ত হবে।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের সূচি নির্ধারিত রয়েছে। এবার ঈদের সরকারি ছুটি এক দিন (২৭ জুন) বাড়িয়ে চার দিন করতে গত ১৩ জুন সুপারিশ করে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সেদিন বৈঠক শেষে ওই কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে।

আরো পড়ুন: ঈদুল আজহা কবে, জানা যাবে আজ

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। বিষয়টি নিয়ে এদিন মন্ত্রিসভায় আলোচনা হলে ছুটির সিদ্ধান্ত আজই জানা যেতে পারে।

ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি ছুটি বরাবরই তিন দিন থাকে। আগামী ২৯ জুন কোরবানির ঈদ ধরে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন। ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হলে আসছে ঈদে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250