সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

এই ঠান্ডায় হাতের যত্নে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

পুরো দেশজুড়ে শীতের প্রকোপ বেড়েছে। প্রচণ্ড ঠান্ডায় অনেকেই গোসল করা থেকে বিরত থাকছেন। কিন্তু ঘরের কাজ তো বাদ দেওয়া যায় না। বাড়ির গৃহিনীদের বাসন ধোয়া, কাপড় কাচা সব কাজই করতে হচ্ছে।

ঠান্ডা পানিতে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচার মতো কাজগুলো ভীষণ কষ্টকর। ঠান্ডায় যেমন কষ্ট হয়, তেমনই হাতের চামড়াও কুঁচকে যায়। হাতের অবস্থা খারাপ হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ঠান্ডা পানির ব্যবহার যত কম করবেন ততই ভালো। এর পাশপাশি হাতের যত্ন কীভাবে নেবেন তার জন্য কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন-

১. একা হাতে যখন সমস্ত কাজ সামলাতে হয়, তখন হাতে গ্লাভস পরে নিন। গ্লাভস পরে বাসন মাজা, জামাকাপড় কাচার কাজ সারুন। এতে একটু হলেও আপনার হাতের চামড়া সুরক্ষিত থাকবে। পাশাপাশি ঠান্ডা পানিও কম ঘাঁটতে হবে। 

২. শীতকালে প্রচুর পরিমাণে পানি পান করুন। এতে শরীর ও ত্বক হাইড্রেট থাকবে। পাশাপাশি পানির কাজ শেষ করে হাতে ময়েশ্চারাইজার মাখুন। শুষ্ক ত্বকের সঙ্গে লড়াই করতে গেলে ভিতর ও বাইরে উভয় দিক থেকে হাইড্রেট থাকা জরুরি। 

আরো পড়ুন : পায়ের তলায় তেল মালিশ!

৩. কাপড়-জামা কাচা কিংবা বাসন মাজার জন্য যে সব ডিটারজেন্ট ব্যবহার হয়, তাতে ক্ষারের পরিমাণ বেশি থাকে। এতে হাতের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাই হাত ধোয়ার সময় হালকা সাবান ব্যবহার করুন। এতে ত্বকের প্রাকৃতিক তেল বজায় থাকবে এবং হাতের চামড়া শুষ্ক হবে না।

৪. হাতের উপরও মরা চামড়ার আস্তরণ জমে। এটা দূর করতে মধু, নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে চিনি মিশিয়ে হাতের উপর ঘষুন। তারপর হালকা গরম পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। এতে হাত নরম ও কোমল থাকবে। 

৫. আজকাল অনেকেই হ্যান্ড ক্রিম ব্যবহার করেন। হ্যান্ড ক্রিম ব্যবহারের সময় দেখে নিন এতে শিয়া বাটার, গ্লিসারিন বা হাইলিউরনিক অ্যাসিড রয়েছে কি না। এগুলো আপনার ত্বকে অতিরিক্ত আর্দ্রতা প্রদান করতে সাহায্য করে। 

৬. রাতে ঘুমাতে যাওয়ার সময় হাতে হ্যান্ড ক্রিম মেখে নিন। এরপর সুতির গ্লাভস পরে নিন। পরদিন সকালে আপনার হাত নরম হয়ে উঠবে। হাত ভালো রাখতে এই পদ্ধতি বেশ ভালো কাজ করে।  

এস/ এসি

ঠান্ডায় হাঠান্ডায় হাতের যত্নেতের যত্নে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250