শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

এই ৫টি বদ অভ্যাসের কারণে মুটিয়ে যাচ্ছেন দিন দিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

কায়িক পরিশ্রম না করা, অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার গ্রহণ সহ কিছু বদ অভ্যাসের কারণে মানুষ না চাইলেও মোটা হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায়, খুব কম খেলেও ক্রমেই ওজন বেড়ে যায়।

সাধারণত শহরাঞ্চলের মানুষ অতি স্থূলতা সমস্যায় বেশি ভুগে থাকে। তবে গ্রামেও সংখ্যাটা একেবারে কম নয়। শুনে আশ্চর্য হবেন, এ দেশের বস্তিবাসীর মধ্যে খাবার নিয়ন্ত্রণের সচেতনতা না থাকায় সেখানেও স্থূলতায় ভুগছেন ৬ শতাংশ!

আসুন জেনে নেই যে ৫ বদ অভ্যাসের কারণে মানুষ মোটা হয়ে যায়-

১. অতিরিক্ত ফাস্টফুড খাওয়া:

ফাস্ট ফুডে পরিমাণের অধিক কার্বোহাইড্রেড বা শর্করা এবং চর্বি থাকায় তা শরীরে নানান সমস্যা তৈরি করে, বিশেষ করে মেদ বাড়িয়ে দেয়। অতিরিক্ত চর্বি দেহে জমতে থাকে। ওজন বেড়ে যাওয়ার ফলে শরীর তার স্বাভাবিকতা হারিয়ে ফেলে।

২. অনিয়ন্ত্রিত ঘুম:

ওজন কমানোর সবরকম চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পেছনে অনেক সময় অতিরিক্ত ঘুমানোই দায়ি থাকে। পাশাপাশি এতে ওজন বাড়েও। রাতে ৯ ঘণ্টার বেশি ঘুমালেই তাকে অতিরিক্ত ঘুম ধরে নেওয়া হয়। আবার সাত ঘণ্টার কম ঘুমালে তা হবে অপর্যাপ্ত, স্বাস্থ্যের ক্ষতি হবে সেখানেও। যাদের বংশগত স্থূলতার সমস্যা আছে তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। দিনের বেলা ঘুমানোও ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে মোটেই উপকারী নয়।

৩. সকালের নাস্তা বাদ দেওয়া:

সকালের নাস্তা না খেলে হজমতন্ত্রের সমস্যা দেখা দেবে, শরীরের জৈবিক ঘড়িতে বিশৃঙ্খলা তৈরি হবে। দুটোই ওজন বাড়াতে বড় ধরনের ভূমিকা রাখবে। আবার সকালে না খেয়ে থাকলে পুরোদিন শরীর আলসেমিতে জড়িয়ে থাকবে। আজেবাজে জিনিস খেতে ইচ্ছে হবে, যা ওজন বাড়ার আশঙ্কা আরও বাড়াবে।

৪. অতিরিক্ত চিনিযুক্ত খাবার বা পানীয়:

অতিরিক্ত চিনি খেলে বাড়তে পারে ওজন। বিশেষ করে চিনিযুক্ত পানীয় থেকে ওজন বাড়ার ঝুঁকি থাকে। চিকিৎসকরা বলছেন, ভাত বা অন্য কোনো শর্করা জাতীয় খাবার খেলে যে পরিমাণ মেদ বাড়ে, চিনিতে বাড়ে তার অন্তত দুই থেকে পাঁচগুণ।

আরো পড়ুন: ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জামের বীজ!

৫. পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়া:

কম পানি পান করা ওজন বাড়িয়ে দেয়। আর যারা পর্যাপ্ত পরিমাণ পানি পান করে তাদের ওজন কমে। এর কারণ, পানি শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো বের করে দিতে সাহায্য করে। এটি শরীরের ফোলাভাব কমাতে সাহায্য করে।

সূত্র: গ্ল্যামোজেন

এম এইচ ডি/ আইকেজে 

বদ অভ্যাস মোটা মানুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250