মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

নীলফামারীতে এক কনের বিয়েতে ২০ জন বর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বিয়েতে সাধারণত একজন বর ও একজন কনে থাকে কিন্তু একসঙ্গে ২০ জন বর হাজির কনেবাড়িতে। গেট আটকে বিপাকে কনেপক্ষ। কে আসল বর বোঝার উপায় নেই। ‌‌‘আমার বিয়ে, আমার বিয়ে’ স্লোগান সবার। শুনতে অবাক মনে হলেও  এমনই ঘটনা ঘটেছে নীলফামারীর ডোমার এলাকায়।

মূলত বিয়েকে আনন্দমুখর আর স্মরণীয় করতেই এমন আয়োজন করেন বরের বন্ধুরা। সোমবার (২ অক্টোবর) উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়াপাড়া এলাকায় ঘটে এমন ঘটনা। তবে এ ঘটনায় কোনো বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়নি কাউকে।

জানা গেছে, বর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ বটতলী নতুনপাড়া এলাকার বাসিন্দা মফিজ উদ্দীনের ছেলে হাসেম আলী আর কনে ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া পাড়া এলাকার জয়নাল আলীর মেয়ে জেরিন আক্তার।

বিয়েতে মোটরসাইকেল করে শেরওয়ানি আর পাগড়ি পরে একসঙ্গে ২০ জন হাজির হয় কনে বাড়িতে। কে আসল বর, সেটি না বুঝেই গেট আটকে বিপাকে পড়ে কনেপক্ষ। বরযাত্রীতে এত বর দেখে অবাক কনে বাড়ির লোকজনসহ আগত অতিথিরা। ভিন্ন রকম অভিজ্ঞতায় বিয়ের আয়োজনে শামিলদের আনন্দের মাত্রা ছিল বহুগুণ।

বরের বন্ধু জুয়েল মিয়া বলেন, জীবনে তো আমরা অনেক বরযাত্রী গেছি, কিন্তু আজকে আমার বন্ধুর বিয়েতে এমনভাবে আসছি যে আমাদের বন্ধু ব্যতীত আমরা আরও ২০ জন বর সেজে এসেছি। আজকে আমাদের অনুভুতিটা অন্যরকম।

আরেক বন্ধু সাজু ইসলাম বলেন, বিয়েতে মানুষ বিভিন্নভাবে আনন্দ করে। আমরা এই বিয়েতে আনন্দ দেওয়া ও নেওয়ার জন্য বন্ধুর বিয়েতে আসছি। বন্ধুর বিয়েটা স্মরণীয় রাখার জন্য ২০ জন বর সেজে এসেছি।

দুলাল হোসেন নামে আরেকজন বলেন, বিয়ের অনুষ্ঠানে মানুষ বিভিন্নভাবে আনন্দ নিয়ে থাকে। তবে আমরা একটু ব্যতিক্রমভাবে নেওয়ার জন্য বর সেজে এসেছি। এতে বরযাত্রী ও কনেপক্ষের সবাই অনেক আনন্দিত। আমরা আমাদের বন্ধুর নতুন জীবনে সবার কাছে দোয়া কামনা করছি।

আরো পড়ুন: সহপাঠীর বাবার চিকিৎসায় মাটির ব্যাংকের জমানো টাকা দিল শিক্ষার্থীরা

স্থানীয় বাসিন্দা রাশেদ ইসলাম বলেন, আশ্চর্যজনক ঘটনা। এক বিয়েতে ২০ জন বর আসতে আগে কখনো দেখিনি। অনেক মজা লেগেছে বিষয়টা। আমারও ইচ্ছে আছে এ রকমভাবে বিয়ে করার।

কনের বাবা জয়নাল আলী বলেন, সবাই আমার জামাই ও মেয়ের জন্য দোয়া করবেন। জামাইয়ের বন্ধুদের ব্যতিক্রমী আয়োজনে সবাই মজা পেয়েছে। 

এসি/ আই.কে.জে/



বিয়ে বর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250