শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী *** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি

এক জালেই মিললো ৯৬ মণ ইলিশ!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ইলিশ মাছ

পটুয়াখালীর কলাপাড়ায় এক জেলের জালে ধরা পড়েছে ৯৬ মণ ইলিশ। যার বর্তমান বাজার মূল্য পেয়েছে ৩৯ লাখ ৭০ হাজার টাকা।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে এসব মাছ মৎস্য বন্দর মহিপুরের ফয়সাল ফিস আড়তে নিয়ে আসা হয়। পরে এসব মাছ ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাবেক সভাপতি ফজলু গাজী।

জানা যায়, এফবি ভাই ভাই নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে পাঁচদিন আগে নোয়াখালীর সামরাজ থেকে গভীর সাগরের উদ্দেশ্যে ছেড়ে যান জেলেরা। মিজান মাঝি (৪৫) নামের এক জেলে নিজেই ওই ট্রলারের মালিক। কয়েকদিন সাগরে জাল ফেলার পরও তাদের জালে মেলেনি কোনো মাছ। পরে রোববার পায়রা বন্দরের শেষ বয়ার দিকে সাগরে জাল ফেলার পর একটানে ধরা পড়ে ৯৬ মণ ইলিশ।

মিজান মাঝি বলেন, নিষেধাজ্ঞার পর সাগরে মাছ শিকারে গিয়ে এই প্রথম এত মাছ পেয়েছি। এর আগে এত মাছ কখনো পাইনি। ৬৫ দিনের নিষেধাজ্ঞায় অনেকে ধারদেনায় জর্জরিত হয়ে পড়ি। মাছ বিক্রির টাকায় ধারদেনা শোধ করবো। একবারে এত মাছ পেয়ে আমি অনেক আনন্দিত।

মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাবেক সভাপতি ফজলু গাজী জানান, নোয়াখালীর মিজান মাঝির জালে এ মৌসুমের সবচেয়ে বেশি মাছ ধরা পড়েছে। তবে অন্যান্য জেলের জালে তেমন বেশি মাছ ধরা পড়ছে না। অনেক জেলের সাগরে যাওয়া আসার খরচও মেলে না।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বর্তমানে ইলিশের মৌসুম চলছে। শুধু মিজান নয়, আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে সব জেলের জালেই ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ।

এসকে/ 

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250