শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী *** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

দিনভর উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থানের পর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে পারেননি ধর্মীয় আলোচক মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। প্রশাসনের অনুমতি না থাকায় এবং হেফাজতে ইসলামের নেতা–কর্মীদের প্রতিবাদের মুখে মাহফিলের আয়োজন বন্ধ হয়ে যায়। তবে গতকাল শুক্রবার বিকেলে ওই এলাকায় গিয়ে সড়কের পাশে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে ভক্ত-অনুসারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।

গতকাল বিকেল চারটার দিকে অলিরবাজার এলাকায় পৌঁছান তাহেরী। তার গাড়ির আশপাশে জড়ো হন কয়েক শ ভক্ত–অনুসারী। এ সময় গাড়ির ওপর দাঁড়িয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে তিনি এলাকা থেকে চলে যান।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান গতকাল রাতে বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই মাহফিলের আয়োজন করা হয়েছিল। এ কারণে অলিরবাজারে মাহফিল করতে পারেননি তাহেরী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনো ধরনের সংঘাতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে অলিরবাজারে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে আয়োজিত একটি মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল গিয়াস উদ্দিন আত-তাহেরীর। তার আগমন ঘিরে গত বৃহস্পতিবার থেকেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। মাহফিল বন্ধের দাবিতে গতকাল সকালে অলিরবাজারে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন হেফাজতের নেতা–কর্মীরা। একই সঙ্গে তাহেরীকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদনও জানান তারা।

এ ঘটনার পর গতকাল সকাল থেকেই অলিরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে দুপুরে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের পক্ষ থেকে আয়োজকদের মাহফিল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। সদর দক্ষিণ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক কমিটির সদস্যদের মাহফিল না করার অনুরোধ করে। ফলে নির্ধারিত স্থানে মাহফিলটি হয়নি।

হেফাজতের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিলের আয়োজন করা হচ্ছিল। তিনি একজন বিতর্কিত বক্তা। এ কারণে স্থানীয় লোকজনের পাশাপাশি তারাও প্রতিবাদ জানিয়েছেন। তাকে অলিরবাজারে মাহফিলে বক্তব্য রাখতে দেওয়া হয়নি।

তবে মাহফিলের আয়োজক কমিটির সদস্য ও তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, মাহফিল বাস্তবায়নে তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন। যেকোনো কিছুর বিনিময়ে অনুষ্ঠান করার চ্যালেঞ্জও নিয়েছিলেন। কিন্তু তাহেরী হুজুর কোনো সংঘাতে যেতে চাননি। তিনি বিকেলে অলিরবাজারে এলেও প্যান্ডেলে না গিয়ে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান। আমির হোসেনের ভাষ্য, মাহফিলের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের অনুমতি দেওয়া হয়নি।

ছাদখোলা গাড়িতে বক্তব্য দেওয়ার সময় মাহফিল করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন গিয়াস উদ্দিন আত–তাহেরী। তিনি বলেন, মাহফিল আয়োজনের জন্য কমিটি অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। এ নিয়ে এলাকায় কোনো বিরোধ ছিল না। পুলিশের কাছে আবেদন করার পর এভাবে মাহফিল বন্ধ করে দেওয়া দুঃখজনক।

গিয়াস উদ্দিন আত-তাহেরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250