বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত

এক বিয়েতেই খরচ ৬৫০ কোটি টাকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

প্যারিসের একটি বিয়ে বেশ শোরগোল ফেলে দিয়েছে। ২৬ বছর বয়সী ম্যাডেলাইন ব্রকওয়ে ব্যবসায়ী ঘরের কন্যা। তার পরিবারের গাড়ির ডিলারশিপের ব্যবসা রয়েছে। প্যারিসে বিশাল ঘটা করে বিয়ে করলেন ম্যাডেলাইন। পাত্র জ্যাকব ল্যাগ্রোন। তারকা না হয়েও তারা সবার নজর কেড়েছেন।

সপ্তাহব্যাপী চলা বিয়ের সব অনুষ্ঠানে ম্যাডেলাইনের পরনে ছিল নামী পোশাকশিল্পীদের নকশা করা পোশাক। ব্যক্তিগত বিমানে করে অতিথিদের নিয়ে আসা হয় বিয়ের আসরে। ভার্সাই প্যালেসেই বিয়ের সব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিদের সুরক্ষার কথা ভেবে গোটা প্রাসাদ ঢেকে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে। বিয়ের দিন অনুষ্ঠানের জন্য নিয়ে আসা হয়েছিল জনপ্রিয় মেরুপ ফাইভ ব্যান্ডকে। ফুলের সাজেও ছিল চমক।

গত ১৮ই নভেম্বর বিয়ে হয় যুগলের। এই বিয়েতে খরচ হয় প্রায় ৫৯ মিলিয়ন ডলার (বাংলাদেশী মুদ্রায় যা ৬০০ কোটি টাকার বেশি)। এক বিয়েতে এত খরচ দেখে চক্ষু চড়কগাছ অনেকেরই।

প্যারিসে বন্ধুবান্ধবদের সাথে পার্টি করে বিয়ের অনুষ্ঠানের সূচনা করেন যুগল। তার পরে প্যারিসের এক রেস্তোরাঁয় করা হয় অতিথিদের খাবারের ব্যবস্থা। অতিথিদের জন্য প্যারিস ভ্রমণের ব্যবস্থাও করা হয়। ভার্সাই প্রাসাদের বাগানে হয় বিয়ের অনুষ্ঠান, পিছনে আইফেল টাওয়ার স্পষ্ট। পুরো আয়োজনটাই যেন স্বপ্নের মতো।

এই বিয়ে দেখে নানা লোকে নানা রকম মন্তব্য করেন। কেউ আয়োজন দেখে বলেছেন, ‘স্বপ্নের বিয়ে’। কেউ আবার বলেছেন, ‘পয়সার অপচয় ছাড়া কিছুই নয়’। 

ওআ/


বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250