শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল *** ‘শেখ হাসিনা স্বস্তির নিশ্বাস ফেলছেন, আওয়ামী লীগ অপরিহার্য হয়ে উঠবে’ *** দাড়ি কামানোর মাধ্যমে পুরুষেরা ‘নারীদের মতো হওয়ার চেষ্টা’ করছেন! *** গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা *** আসিফ নজরুল এভাবে মিথ্যা বলবেন, এটা আসলে মানতে পারছি না: সালাহউদ্দিন *** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প

একঘেঁয়েমি কাটাতে কী করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দিনের বেশিরভাগ সময় আমাদের অফিসে কাটাতে হয়। ব্যাস্ততার এই জীবনে একের পর এক কাজের চাপে একঘেঁয়েমি যেন পিছনই ছাড়ে না। আর এই একঘেঁয়েমি আমরা নিজেরাই তৈরি করি আবার নিজেরাই কাটিয়ে তুলতে পারবো।  

যা করা উচিত-

১. রুটিন কাজের বাইরে কোনো নতুন চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করুন। হয়তো একটু বেশি সময় কাজ করতে হবে। কাজ নিয়ে মাথাব্যথাও বাড়বে আপনার, কিন্তু আপনার একঘেঁয়েমি কাটাতে এবং নতুন কাজ শেখার ক্ষেত্রে এর থেকে ভালো উপায় খুব কমই রয়েছে।

২. যে সময়টা একটু অবসরে থাকবেন নিজের কাজের ভালো এবং খারাপ দিকগুলোর দুটো তালিকা বানান। ভালো কাজের পরিমাণ বাড়িয়ে দিন।

৩.অফিসের কাজের ফাঁকে অবসর সময়ে বা দুপুরের খাবার সময় নিজের পছন্দের যেকোনো একটা কাজ করুন। যেমন—গান শোনা, ম্যাগাজিন পড়া।

আরো পড়ুন : ভালো কাজের জন্য সুনির্দিষ্ট কোনো বয়স নেই

৪. নিজের কাজ করতে করতে অন্য কোনো সহকর্মীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। কাজে একটু রদবদল আসবে। সেই সঙ্গে অন্যকে সাহায্য করার মধ্য দিয়ে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, সেটাও পুরো মাত্রায় লাভ করবেন।


৫. যে দিন কাজের চাপ একটু কম থাকবে, অফিসের প্রিয় বন্ধুকে নিয়ে বেড়াতে বেরিয়ে পড়ুন।

৬. প্রতিদিন অফিসে পৌঁছে ১০-১৫ মিনিট বরাদ্দ করুন ওয়ার্কস্টেশন পরিষ্কার করার জন্য। ঝকঝকে ডেস্কে বসে কাজ করার মজাই আলাদা। যে জায়গায় বসে একটানা কাজ করতে হয়, সেটা বেশ সাজানো গোছানো থাকলে মন ভালো থাকতে বাধ্য।

এস/ আই.কে.জে

একঘেয়েমি নিজের কাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250