শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

একাকীত্বে ভুগছেন অস্ট্রেলিয়ার এক-তৃতীয়াংশ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

অস্ট্রেলিয়ার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ একাকী জীবনযাপন করেন বলে এক গবেষণা জরিপে উঠে এসেছে।

গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠনগুলোর একটি জাতীয় জোট ‘এন্ডিং লোনলিনেস টুগেদার’ সোমবার (৭ আগস্ট) সামাজিক সংযোগের বিষয়ে প্রথম 'স্টেট অব দ্য নেশন' প্রতিবেদন প্রকাশ করেছে। 

যেখানে ১৮ থেকে ৯২ বছর বয়সী চার হাজারেরও বেশি মানুষের ওপর একাকীত্বের বিষয়ে জরিপ চালানো হয়। জরিপে উঠে এসেছে, অস্ট্রেলিয়ার ৩২ শতাংশ নারী এবং ৩১ শতাংশ পুরুষ একাকীত্ব বোধ করেন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১৮ থেকে ২৪ বছরের মানুষ অধিকাংশ সময় একাকীত্ব অনুভব করেন। সময়ের হিসাবে ৭৫ বছর বয়সীদের তুলনায় তা চার গুণ।

দেশটির শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলের মানুষের মাঝে একাকী হওয়ার প্রবণতা কিছুটা বেশি দেখা গেছে। প্রতিবেদনে দেখা গেছে, অস্ট্রেলিয়ানরা যারা একাকী বোধ করেন তারা সাধারণত শারীরিক ক্রিয়াকলাপে কম যুক্ত, কর্মক্ষেত্রে কম উৎপাদনশীল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হওয়ার সম্ভাবনা বেশি।

একাকী অস্ট্রেলিয়ানদের বাকিদের তুলনায় হতাশ হওয়ার সম্ভাবনা চার দশমিক ছয় গুণ এবং দীর্ঘস্থায়ী রোগ হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেশি।

গবেষণা প্রতিষ্টান 'এন্ডিং লোনলিনেস টুগেদার' এর চেয়ারম্যান মিশেল লিম প্রতিবেদনে বলেন, "একাকীত্ব আমাদের সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বিশ্বের অনেক দেশে জনস্বাস্থ্যের ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে স্বীকৃত। স্বাস্থ্য, অর্থনৈতিক ও সামাজিক প্রভাবগুলো যদিও একাকীত্বের ক্ষতিকারক হিসেবে সুপ্রতিষ্ঠিত, তবে এই সম্প্রদায়ে সচেতনতা এবং এর জন্য ক্রিয়াকলাপ কম।"

অস্ট্রেলিয়ার প্রথম ‘লোনলিনেস অ্যাওয়ারনেস উইক’ শুরু হওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।   

লিম আরো বলেন, "একাকীত্বকে দুর্বলতা বা দোষের লক্ষণ হিসেবে দেখা উচিত নয়। একাকীত্ব বোধ করা আমাদের জন্য একটি সহজাত সঙ্কেত, যা যোগাযোগ বা সংযোগের জন্য আমাদের মৌলিক মানবিক চাহিদাকে মেনে নেয়া ও এর সমাধানের কথা মনে করিয়ে দেয়। এটি বুঝতে পারাই হচ্ছে একটি সংযুক্ত অস্ট্রেলিয়া তৈরি করার প্রথম পদক্ষেপ।"

একাকীত্বের কথা জানানো ৩৯ শতাংশ মানুষ অস্ট্রেলিয়ার সবচেয়ে সুবিধাবঞ্চিত এলাকায় বাস করেন। এক-তৃতীয়াংশ মানুষ জানান, তারা একাকী হওয়ার জন্য লজ্জা অনুভব করেন এবং ৫৮ শতাংশ বলেছেন, তারা এই বিষয় সম্পর্কে কথা বলা এড়িয়ে চলেন। 

এসকে/ আই.কে.জে/  

 

অস্ট্রেলিয়া গবেষণা একাকীত্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250