মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

এবার 'ম্যারাডোনার স্মৃতি বিজড়িত জার্সি' পরে কী ইঙ্গিত দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

ম্যারাডোনার স্মৃতি বিজড়িত জার্সি পরেছেন লিওনেল মেসি - ছবি: সংগৃহীত

হঠাৎই ডিয়েগো ম্যারাডোনার জার্সিতে হাজির হলেন ইন্টার মায়ামির লিওনেল মেসি। ইনস্টাগ্রাম স্টোরিতে আর্জেন্টিনার ১৯৯৪ বিশ্বকাপের জার্সি পরিহিত একটি ছবি পোস্ট করেছেন আর্জেন্টাইন তারকা। ১০ নম্বর জার্সিটাই গায়ে তার। এই দশ নম্বর জার্সি গায়ে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটা খেলেছিলেন ম্যারাডোনা। সেই ছবিকে ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। 

তবে কি ম্যারাডোনার মতো যুক্তরাষ্ট্রেই নিজের শেষ বিশ্বকাপ খেলার ইঙ্গিত দিলেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড?

১৯৯৪ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। সেটি ম্যারডোনার শুধু শেষ বিশ্বকাপই ছিল না, আর্জেন্টিনার হয়ে শেষ গোলটাও তিনি পান ওই আসরে, গ্রুপ পর্বে গ্রিসের বিপক্ষে। শেষ ষোলোয় রোমানিয়ার বিপক্ষে হেরে আর্জেন্টিনার যাত্রা থেমেছিল সেবার। তবে ম্যারাডোনার বিদায়টা হয়েছিল আরও মর্মান্তিকভাবে। এরপর নাইজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা হয়ে যায় তার বিশ্বকাপ তথা ক্যারিয়ারেরই শেষ ম্যাচ। ওই ম্যাচের পরই ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন তিনি।

আরো পড়ুন:তাওহিদ হৃদয়ের ব্যাটিং নৈপুণ্যে জয় পেলো জাফনা

এবার মেসি খেলছেন আমেরিকান ক্লাবের হয়ে। ২০২৬ বিশ্বকাপেরও যৌথ আয়োজক দেশটি। ম্যারাডোনার শেষ বিশ্বকাপের জার্সি গায়ে পরা, আমেরিকান ফুটবলে নাম লেখা এবং আমেরিকায় আগামী বিশ্বকাপ- দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তিন বছর পর হতে যাওয়া আসরেও মেসিকে দেখতে আশাবাদী হয়ে উঠছেন ভক্তরা।

এম/


লিওনেল মেসি জার্সি ম্যারাডোনা আর্জেন্টিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250