শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

এবার অপুকে নিয়ে ঘরোয়া অনুষ্ঠানে হাজির শাকিব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস ফের এক হচ্ছেন- এই গুঞ্জন বেশ কিছু দিন ধরেই উঁকি দিচ্ছিল। গত ঈদে একে অপরের সিনেমার প্রচারণাও দেখা গেছে তাদের! ২ জুলাই হঠাৎ যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর দুই সপ্তাহ পর ছেলেকে নিয়ে মার্কিন মুলুকে গেছেন অপু বিশ্বাস। সেখানে একসঙ্গে সেখানে ঘুরতে দেখা গেছে তাদের। তবে এবার জানা গেল নতুন খবর। 

এবার আমেরিকায় একটি ঘরোয়া অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলো শাকিব-অপুকে। অভিনয়শিল্পী নওশীন-হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন তারা। শাকিব-অপু ছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী দেশীয় শোবিজ তারকারাও উপস্থিত ছিলেন। 

জানা গেছে, অনেকের মতো নওশীন-হিল্লোলের আমন্ত্রণ রক্ষা করতেই শাকিব খান তাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যান। তাদের একসঙ্গে দেখে অনেকের মনেই ফের সেই প্রশ্নই জোরালো হলো, তবে কি অপু বিশ্বাসের সঙ্গে একই ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান?

দেশের প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি দাপটের সঙ্গে চলছে। দেশে সাফল্যের পর গত ৭ জুলাই আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে আঠারটি স্টেটের সাঁইত্রিশটি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’।

আরো পড়ুন:১৩ বছর পর আবার বর-বধু সাজলেন ফারুকী-তিশা

ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ছবিটিও। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম ও দিলরুবা দোয়েল। এক ফেসবুক পোস্টের মাধ্যমে অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ চলচ্চিত্র দেখার আহ্বান জানিয়েছিলেন শাকিব খান।

এম/


শাকিব খান অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250