মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

এবার পিটিআইয়ের ‘প্রায় সব’ প্রার্থীর মনোনয়ন বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাকিস্তানের আসন্ন ১৬তম পার্লামেন্ট নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) ‘প্রায় সব’ প্রার্থীর মনোনয়ও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসিপি)।

পিটিআইয়ের মুখপাত্র রাউফ হাসান সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের দলের প্রায় সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। পিটিআইয়ের ৯০ থেকে ৯৫ শতাংশ প্রার্থী রয়েছেন এই তালিকায়।’

সাংবাদিকদের রাউফ হাসান জানান, নির্বাচন থেকে পাকিস্তান তেহরিক-ই ইনসাফকে বাইরে রাখার এজেন্ডা নিয়েছে ইসিপি এবং এই এজেন্ডার বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করবে পিটিআই।

আরো পড়ুন: বাতিল হলো মনোনয়নপত্র, নির্বাচনে অযোগ্য ইমরান খান

‘নির্বাচন থেকে পিটিআইকে দূরে রাখতে তারা সব রকম কৌশল হাতে নিচ্ছে। কিন্তু কোনো পরিস্থিতিতেই আমরা রাজনীতি ছাড়বো না, নির্বাচনও বয়কট করব না। এসব অপকৌশলের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক লড়াই চলবে।

পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশও ইসিপির এই পদক্ষেপে বিস্ময় প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারি এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘ইসিপির এই পদক্ষেপ এক কথায় অভূতপূর্ব। পাকিস্তানের ইতিহাসে এর আগে এভাবে এত বড় মাত্রায় একটি গোটা রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া দেখা যায়নি।’

ইসিপির তফসিল অনুযায়ী, আগামী ৮ই ফেব্রুয়ারি হবে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন। আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় ইসলাবামাদ সেশন জজ আদালতের রায়ে ৩ বছর কারাবাস ও ৫ বছরের নির্বাচন নিষেধাজ্ঞার দণ্ডপ্রাপ্ত ইমরান খান বর্তমানে রয়েছেন আদিয়ালা কারাগারে।

নিম্ন আদালতের রায়কে বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আপিল করেছিলেন ইমরান খানের আইনজীবীরা। পিটিআইয়ের প্রত্যাশা ছিল—নিম্ন আদালতের রায় বাতিল না করলেও অন্তত স্থগিত করবেন আইএইচসি। কিন্তু সেই প্রত্যাশায় কার্যত পানি ঢেলে দিয়ে গত ২২শে ডিসেম্বর এক রায়ে ইসলামাবাদ হাইকোর্ট সেশন জজ আদালতের রায়কেই বহাল রাখার ঘোষণা দেন।

সূত্র: ডন 

এইচআ/ আই.কে.জে/

পাকিস্তান পিটিআই পার্লামেন্ট নির্বাচন মনোনয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250