মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

হরমুজ প্রণালি নিয়ে হঠাৎ কেন সুর নরম করলেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর পরই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইরান। এরপর থেকে গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ আছে। বহু চেষ্টার পরও ডোনাল্ড ট্রাম্প সেটির নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছেন। তবে এবার সেটি নিয়ে আর মাথা ঘামাতে চান না।

গতকাল সোমবার (৩০ মার্চ) ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন, তিনি এই দীর্ঘ যুদ্ধ চালিয়ে যেতে চান না। এতে হরমুজ প্রণালি বন্ধ থাকলেও। তবে তার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ‍উপসাগরীয় মিত্র দেশগুলো। তাদের মতে, ট্রাম্প এটি বন্ধ রেখে যাওয়া মানে হেরে যাওয়া।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ও তার উপদেষ্টারা মনে করছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলতে সামরিক অভিযান চালালে তা তার নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের বেশি সময় লাগবে। এত ক্ষতির যুদ্ধে যা চান না ট্রাম্প।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করার মতো প্রধান লক্ষ্য অর্জনের পর ট্রাম্প বর্তমান সংঘাত ধীরে ধীরে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর ওয়াশিংটন কূটনৈতিক চাপ প্রয়োগ করে তেহরানকে প্রণালি খুলতে বাধ্য করার চেষ্টা করবে। তাতে ব্যর্থ হলে ইউরোপ ও উপসাগরীয় মিত্রদের ওপর চাপ দেওয়া হবে যাতে তারা প্রণালি পুনরায় চালু করার উদ্যোগ নেয়।

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তেহরান মাইন পেতে এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কার্যত এই পথটি বন্ধ করে দিয়েছে। এই প্রণালি দিয়ে বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।

প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ফলে গত এক মাসে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ট্রাম্প একাধিকবার ইরানকে এই পথ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং ৬ এপ্রিলের মধ্যে প্রণালি খুলে না দিলে দেশটির জ্বালানি ও পানি অবকাঠামোর ওপর হামলার হুমকিও দিয়েছেন।

তবে ইরান প্রণালি খুলে দেওয়ার আহ্বান বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যাখ্যান করেছে। গত এক মাসে হরমুজ দিয়ে যাওয়া একাধিক তেলবাহী জাহাজে হামলাও চালিয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, সামরিক অভিযানের মূল লক্ষ্যগুলো অর্জনের কাজ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। এরপর হরমুজ প্রণালির ভবিষ্যৎ কোন দিকে যায় এবং বিশ্ব অর্থনীতি কীভাবে এই ধাক্কা সামলায়, সেটাই এখন দেখার বিষয়।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250