রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

এবার শ্রীলঙ্কা থেকে ডাক পেলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

পেসার তাসকিন আহমেদ - ছবি: সংগৃহীত

জাতীয় থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সব জায়গাতেই যেন উড়ন্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এই মুহুর্তে ঢাকা এক্সপ্রেস খেলছেন জিম্বাবুয়ের লিগ জিম আফ্রো টি–টেন লিগে। সেখানেও শুরুটা দুর্দান্ত করেছেন এই টাইগার পেসার। 

এরই মধ্যে উড়ন্ত ফর্মে থাকা তাসকিন ডাক পেয়েছেন আরেক ফ্র্যাঞ্চাইজি লিগে। শ্রীলঙ্কার ঘরোয়া লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়েচে তাসকিনকে। আজ সোমবার তাসকিন নিজেই নিশ্চিত করেছেন ব্যাপারটি।  

ডাক পেলেও তাসকিন শ্রীলঙ্কাতে খেলতে যাবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএলের আসরে। সেসময় জাতীয় দলের খেলা না থাকলেও এশিয়া কাপ আর বিশ্বকাপ উপলক্ষ্যে টাইগারদের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। সেই ক্যাম্প থেকে তাসকিনকে ছাড়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখন বিসিবির হাতে। 

আরো পড়ুন: টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

এদিকে, জিম আফ্রো টি–টেন লিগে খেলতে গিয়ে দুর্দান্ত শুরু করেছেন তাসকিন। এখন পর্যন্ত তিন ম্যাচে আগুনে বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন ঢাকা এক্সপ্রেস। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাতেও দুই নম্বরেই রয়েছে তাসকিনের নাম। 

এম/


শ্রীলঙ্কা সকিন আহমেদ।

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250