মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

গাজীপুরে আইজিপি

এবারও যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন হবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত


বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, রোজার ঈদে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা মাথায় রেখে এবারও সাজিয়েছি। তবে ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় চ্যালেঞ্জ একটু বেশি। এবার একদিকে যেমন যাত্রী সাধারণ গন্তব্যে যাবেন, অন্যদিকে পশুবাহী ট্রাক যাতায়াত করবে। এছাড়াও যেহেতু এখন মৌসুমী ফলের সময়, তাই সেই গাড়িগুলোও আসবে। সবকিছু বিবেচনায় রেখেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সবাই একসঙ্গে একযোগে কাজ করছি। আশা করছি এবারও যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে সক্ষম হবো।

শনিবার (২৪ জুন) দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, আগে মহাসড়কে যেমন খানা-খন্দ বেশি ছিল, রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, বর্তমানে সেটা অনেক ভালো। উন্নয়নের অনেক কার্যক্রম এখনো চলমান রয়েছে। তারপরও ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথ যাতে স্বাচ্ছন্দ্যের হয় সেজন্য সবাই মিলে কাজ করছি। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিআইজি, এডিশনাল ডিআইজি লেভেলের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে যাত্রী সাধারণের গমন নির্বিঘ্ন করতে নিয়োজিত থাকবেন।

আরো পড়ুন:ভোররাত থেকে শুরু হবে পায়রায় বিদ্যুৎ উৎপাদন

এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম স্বাগত বক্তব্য রাখেন। এ সময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি শাহবুদ্দিন খান, ঢাকা রেঞ্জের ডিআইজি (অপারেশন) হায়দার আলী খান, পুলিশ হেড কোয়াটার্সের এআইজি (মিডিয়া) মনজুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250