মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৭ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নির্বাচনে এমপি পদে প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে বুধবার (১১ অক্টোবর) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন তিনি নিজেই।

এরপর কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে উপজেলার ঝাওয়াইল বাজার এলাকা থেকে শোডাউন শুরু করেন। পরে ভূঞাপুর উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে গোপালপুরে গিয়ে শোডাউন শেষ করেন।

ইউনুস ইসলাম তালুকদার বলেন, ‘আমি গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলাম কিন্তু চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় জনমত আমার পক্ষে থাকার পরেও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন না দিয়ে ধৈর্য ধরতে বলেছিলেন। আমি তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। ভূঞাপুর-গোপালপুরের জনগণ আমাকে এমপি হিসেবে দেখতে চান। গতবার উপজেলা চেয়ারম্যান পদ যেহেতু বাধার কারণ হয়েছিল। এজন্য জনগণের চাপের কারণে তফসিল ঘোষণার আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা এবার আমাকে মনোনয়ন দেবেন।’

তিনি আরও বলেন, ‘গোপালপুর-ভূঞাপুর আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দেবো। এই দুই উপজেলাকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো।’

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম আরা রিনি জানান, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগের জন্য স্থানীয় সরকার বিভাগের বরাবর আবেদন করেন। পরে মন্ত্রণালয় পদত্যাগপত্র গ্রহণ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। এজন্য উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বিভিন্ন কারণে রাজনৈতিক মহলে সমালোচিত। এবার তার মনোনয়ন ঠেকাতে একাট্টা হয়েছেন একাধিক প্রার্থী।

একে/

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250