বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করে খেলো, তাসকিনকে প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করে খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানের হাতে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। 

পুরস্কার গ্রহণ শেষে তাসকিন গণমাধ্যমকে বলেন, ‘আসলে জিজ্ঞেস করছিলেন যে সামনে কি কি খেলা আছে। প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে সবার জন্য শুভ কামনা, ভালো মতো খেলো।’ 

পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত তাসকিন। তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম প্রধানমন্ত্রীর হাত থেকে, যেটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।’

আরো পড়ুন: নরওয়েকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জাপান

উল্লেখ্য, এ বছর খেলোয়ার হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ, সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। নতুন সংযোজন হিসেবে এ বছর ক্রীড়া ধারাভাষ্যকারের পুরস্কার পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার আতাহার আলী খান।

এম/


প্রধানমন্ত্রী এশিয়া কাপ বিশ্বকাপ তাসকিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250