বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের

এশিয়া কাপে ভারত-পাকিস্তান, অতীত কী বলছে?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দীর্ঘ চারবছর পর ওয়ানডে লড়াইয়ে নামতে যাচ্ছে ভারত-পাকিস্তান। বিশ্ব ক্রিকেটপ্রেমীরা এই দুই দেশের ক্রিকেট যুদ্ধ দেখতে মুখিয়ে রয়েছেন। কী হবে খেলার ফলাফল বা কে জিতবে তা নিয়ে যেন উন্মাদনা শেষ হচ্ছে না। 

শনিবার (২রা সেপ্টেম্বর) বিকেলে শ্রীলংকার ক্যান্ডিতে মুখোমুখি হবে এ দুই দল।

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে এ ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের অভিযান। এর আগে এশিয়া কাপে ১৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তার মধ্যে সাতটি জিতেছে ভারত। আর পাকিস্তান জিতেছে পাঁচটি। দুইটি ম্যাচ হয়েছে ড্র। 

এছাড়া এশিয়া কাপে ৩টি টি-২০ ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ২টি। আর পাকিস্তান জিতেছে ১টি। 

অর্থাৎ এশিয়া কাপে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে মোট ১৭টি ম্যাচ খেলেছে ভারত-পাকিস্তান। যার মধ্যে ৯টি ম্যাচে জয় পেয়েছে ভারত ও ৬টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। ২টি ম্যাচ ড্র।

এছাড়া এশিয়া কাপে শেষ দুই দলের পাঁচ সাক্ষাতেও এগিয়ে আছে ভারত। শেষ পাঁচ বারের সাক্ষাতে ভারত চার বারই জিতেছে। এশিয়া কাপে পাকিস্তান সর্বশেষ ২০১৪ সালে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল।

এম.এস.এইচ/

এশিয়া কাপ ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250