শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

এশিয়ান গেমসের সেমিফাইনালে রোমান সানারা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

আরচ্যারি গ্রাউন্ডের সামনে বাংলাদেশের শেফ দ্য মিশন এ কে সরকারের হাসিমুখ। আরচ্যারি ফেডারেশনের কর্মকর্তাদের মুখেও হাসির ছোঁয়া। এশিয়ান গেমসে পদকের সম্ভাবনা তৈরি করেছেন রোমানরা। 

এশিয়ান গেমস আরচ্যারিতে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সেমিফাইনালে উঠেছে। আজ (৬অক্টোবর) কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে বাংলাদেশ শুট অফে হারিয়েছে। কিছুক্ষণ পর ভারতের বিপক্ষে সেমিফাইনাল। 

সেমিফাইনালে ভারতকে হারাতে পারলে বাংলাদেশ পদক নিশ্চিত করবে। সেমিফাইনালে পরাজিত হলে ব্রোঞ্জ পদকের লড়াই। সেটাও আজ অনুষ্ঠিত হবে। 

রোমান, রুবেল ও সাগর প্রথম সেট জেতেন। এরপরের সেট হারে বাংলাদেশ। তৃতীয় সেটে বাংলাদেশ জিতে জয়ের সম্ভাবনা জাগায়। চতুর্থ সেটে বাংলাদেশকে হারিয়ে ৪-৪ পয়েন্টে ড্র করে থাইল্যান্ড। ম্যাচ গড়ায় শুট অফে। প্রতি দলের আরচ্যার একটি করে শুট করে। বাংলাদেশের তিন জনের শুট স্কোর ২৮ আর থাইল্যান্ডের ২৭ হলে রোমানরা সেমিতে ওঠে। 

একে/


রোমান সানা এশিয়ান গেমস আরচ্যারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250