মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ঐতিহ্যবাহী জুম নৃত্যে মেতেছে খাগড়াছড়ির পাহাড়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

হোই হোই জুমত যেবং/ জুমত যেইনে গোচ্ছে সুদো তুলিবং/ গোচ্ছে সুদো তুলিনে টেঙা হামেবং (হোই হোই জুমে যাব/ জুমের তিল সুতা তুলব/ তিল সুতা বেচে টাকা আয় করব) চাকমা ভাষার এই গানটির মাধ্যমে আদিবাসীদের জুমচাষ নিয়ে উচ্ছ্বাস, আশা ও ভবিষ্যৎ চিন্তা ফুটে ওঠে।

খাগড়াছড়ির পাহাড় মেতেছে জুম নৃত্যে। বর্ষায় পাহাড়ে জুম চাষকে কেন্দ্র করেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা বিশেষ করে চাকমারা এ প্রাণের উৎসব পালন করেন। কীভাবে সকালে জুম চাষিরা হাতে দা, কাঁচি, মাথায় ঝুড়ি নিয়ে ক্ষেতে যান; জুমে তারা কীভাবে কাজ করেন তা এ নৃত্যের মাধ্যমে দেখানো হয়।

সংশ্লিষ্টরা জানান, চাকমা খাগড়াছড়ি জেলার বৃহৎ জনগোষ্ঠী। অসংখ্য গান ও নৃত্যের সমন্বয়ে চাকমাদের রয়েছে একটি বিশাল সাংস্কৃতিক পরিমণ্ডল। তারা বিভিন্ন ঋতুর ওপর ভিত্তি করে নৃত্যানুষ্ঠানের আয়োজন করে থাকেন। জুম নৃত্য চাকমাদের প্রধান ও ঐতিহ্যবাহী নৃত্য। এ নৃত্যের মাধ্যমে জুম চাষিদের জীবনচিত্র অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

নৃত্য শিল্পী রিয়া, অনুশ্রী, সুষ্মিতা, নির্ঝরা ও অনুরা চাকমা জানান, জুম নৃত্যকে এক কথায় পাহাড়ের জুম চাষিদের জীবন চিত্রের সার সংক্ষেপ বলা যেতে পারে।

তারা বলেন, ‘সামাজিক মূল্যবোধ ধরে রাখা ও অপ সংস্কৃতিরোধ ও শিল্পীদের যথাযথ মর্যাদা ও পৃষ্ঠপোষকতা পেলে এখানে একটি সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি হবে।’

স্থানীয় শিল্পী সংগঠক সাচি মং মারমা জানান, পাহাড়ি নৃত্যগীত হতে পারে পর্যটকদের বিনোদনের অন্যতম মাধ্যম। তাই পাহাড়ে আরও গতিশীলতা বাড়াতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে সচল করা জরুরি।

খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র নৃত্য প্রশিক্ষক এ্যামিলি দেওয়ান জানান, এ নৃত্যগীত হতে পারে এলাকার পর্যটকদের বিনোদনের অন্যতম মাধ্যম। পাহাড়ি সংস্কৃতির লালন ও বিকাশের পাশাপাশি শিল্পীরা যাতে নিজস্ব সত্তা ও মর্যদা নিয়ে টিকে থাকতে পারে সে ব্যাপারে সরকারের সু দৃষ্টি রয়েছে; পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমিও ভূমিকা রাখছে।

আরো পড়ুন: সিরাজগঞ্জে অবস্থিত দেশের সর্ববৃহৎ নবরত্ন মন্দির

খাগড়াছড়িতে সরকারী ৪টি প্রতিষ্ঠানের পাশাপাশি  ছোট বড় মিলিয়ে খাগড়াছড়ি জেলার প্রায় দুই শতাধিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নেয়ার অগ্রণী ভূমিকা রাখছে।

এম/


খাগড়াছড়ি জুম নৃত্যে ঐতিহ্যবাহী পাহাড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250